সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

বাংলাদেশি পর্যটক কম, কলকাতার ব্যবসা-বাণিজ্যে ধস

প্রকাশের সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

কলকাতার কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকা, যা ‘মিনি বাংলাদেশ’ নামেও পরিচিত। বাংলাদেশি পর্যটকদের অভাবে বড় ধরনের লোকসান গুনছে এখানকার বিভিন্ন হোটেল ও খুচরা দোকানের ব্যবসায়ীরা। তাদের অনেকে বলছেন, করোনা মহামারির পর এমন দশায় আর কখনো পড়তে হয়নি তাদের। খবর টাইমস অব ইন্ডিয়া/-খবর তোলপাড়।

চলতি বছরের জুলাই মাসের পর থেকে ভারতীয় ভিসা নীতির কঠোরতা এবং বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাব কলকাতার মিনি বাংলাদেশ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে মারাত্মক সংকট সৃষ্টি করেছে। এর ফলে, ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং প্রায় ৭০ শতাংশের বেশি ব্যবসা কমে গেছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, কলকাতার মারকুইস স্ট্রিট, সাডার স্ট্রিট, ফ্রি স্কুল স্ট্রিট, রফি আহমেদ কিদওয়াই রোড এবং এলিয়ট রোডে অবস্থিত ১২০টি হোটেলের মাত্র ১০-১৫ শতাংশ কক্ষে অতিথি রয়েছেন। গত বছর এই সময়ে এসব হোটেলের ৮০ শতাংশ কক্ষ পূর্ণ থাকত।

কলকাতা হোটেল ও রেস্তোরাঁ মালিক সমিতির সদস্য মনোতোষ সরকার জানান, গত বছর যেখানে ২৬-২৮টি কক্ষ বাংলাদেশি অতিথিদের জন্য ছিল, সেখানে এখন মাত্র ৪-৫টি।

এদিকে নিউ মার্কেটের দোকানদাররা আরও চিন্তিত, কারণ বাংলাদেশি ক্রেতাদের অভাবে তাদের বিক্রির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। নিউ মার্কেটের চকোনাট নামক দোকানের মালিক মো. শাহাবুদ্দিন বলেন, আগে যেখানে আমাদের বিক্রি ছিল সাড়ে ৩ লাখ রুপি, তা এখন কমে ৩৫ হাজার রুপি হয়ে গেছে।

এ ছাড়াও, ১২৪ বছরের পুরোনো প্রসাধনীর দোকান রয়্যাল স্টোরের মালিক অজয় শাহা জানান, আগে ২৫-৩০ জন বাংলাদেশি ক্রেতা প্রতিদিন আমাদের দোকান থেকে পণ্য কিনতেন, কিন্তু এখন সেই সংখ্যা কমে মাত্র পাঁচজনে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে ভারতীয় ভিসা কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত ঘটে। সীমিত পরিসরে এই কার্যক্রম আবার শুরু হলেও, ভারত সরকার জানিয়েছে, তারা শুধু চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ভিসা ইস্যু করবে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের কলকাতায় ভ্রমণ ব্যাপকভাবে কমে গেছে এবং এর ফলস্বরূপ মিনি বাংলাদেশ অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে এক ধাক্কা লেগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর