শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রিয়েলিটি শো’র প্রধান বিচারক নাজনীন হাসান খান

প্রকাশের সময়: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

পরিচালক ও প্রযোজক নাজনীন হাসান খান একটি রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ শুরু করেছেন। শোর নাম ‘মি. এন্ড মিস গ্ল্যামার লুকস-২০২৪’। এই শো’র প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এরই মধ্যে এর বিচারকার্য আরম্ভ হয়েছে।

নাজনীন হাসান খান বলেন, দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাগুলোকে তুলে ধরতে একটা ফ্ল্যাটফর্ম দরকার। আর সেই সুযোগ করে দিচ্ছে ‘মিস্টার এন্ড মিস গ্ল্যামার লুকস’। এই শো’তে অংশগ্রহণ করা প্রত্যেক প্রতিযোগি (ছেলে-মেয়ে) খুবই মেধাবী ও কর্মঠ। এই রিয়েলিটি শো’র মাধ্যমে, চিত্রনাট্য তৈরি, অভিনয় আবৃত্তি, নাচ-গান, র‌্যাম্প শো, বিভিন্ন বিষয়ে প্রত্যেককে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

যাতে করে এখান থেকে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় থেকে সপ্তম স্থান অর্জন করবে তারা যেন ভালো কিছু করতে পারে এই প্রত্যয়ে রিয়েলিটি শো’টি প্রতিবছর আয়োজন করে আসছে। এখান থেকে পূর্বে যারা বিজয়ী হয়ে বের হয়েছে তারা বর্তমানে মিডিয়াতে ভালো পারফর্ম করছে এবং তাদের নিজ মেধায় এগিয়ে যাচ্ছে।-বিনোদন তোলপাড়।

নাজনীন হাসান খান আরও বলেন, ‘বিচারক হিসেবে আমার ওপর কর্তৃপক্ষ আস্থা রাখার জন্য বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং দায়িত্ব পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।’

প্রসঙ্গত, প্রতিযোগীগণ গত ১৭ অক্টোবর, ২০২৪ সারাদেশ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কয়েক হাজার প্রতিযোগী থেকে ৩৬ জনকে চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত করা হয়।

বর্তমানে এই ১৮ জনকে চিত্রনাট্য তৈরি, অভিনয়, নাচ-গান, র‌্যাম্প শো, আবৃত্তিসহ শিল্পের নানা কৌশল নিয়ে গ্রুমিং করা হচ্ছে। চূড়ান্ত পর্বে নাজনীন হাসান খান সহ অন্যান্য বিচারকগণ টপ মেধাবী ৩ জনকে বিজয়ী নির্বাচিত করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর