রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

আন্তর্জাতিক মডেলিংয়ে সিফাত নুসরাতের যাত্রা শুরু

প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

বাংলাদেশি মডেল হয়ে আন্তর্জাতিক শোবিজ জগতে কাজের সুযোগ পেলেন সিফাত নুসরাত। ব্রাইডাল মডেল হিসেবে অনেক খ্যাতি অর্জন করেন তিনি। এরই মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে এখন তার বিচরণ আন্তর্জাতিক পর্যায়ে। ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রোডাক্ট মডেলিং থেকে শুরু করে নানান কাজ নিয়ে।

সিফাত নুসরাত বলেন, আমি বাংলাদেশে একটানা তিনবছর ব্রাইডাল মডেল হিসেবে অনেক খ্যাতি অর্জন করেছি, এবং একটানা কাজ করেছি, সেই সূত্রেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্রাইডাল ওয়ার্কশপ গুলোতে মডেল হিসাবে আমাকে ডাকা হতো, এভাবেই ফরিদপুরের একটা ওয়ার্কশপের আকলিমা বেগম (মেকাপ আর্টিস্ট) আমাকে তার মডেল হিসেবে নিয়ে যান এবং সেটাই বলতে পারেন আমার ক্যারিয়ারে একটা লাকি ওয়ার্কশপ ছিলো, ওখানে আমাকে স্টেজে দেখেন কারমা ইন্টারন্যাশনালের কর্ণধার অঞ্জনা রয়। সেখান থেকেই তিনি আমাকে কলকাতায় ওয়ার্কশপের মডেল হিসেবে ইনভাইট করেন।-বিনোদন তোলপাড়।

আন্তর্জাতিক পর্যায়ে যেসব ব্রান্ডের সাথে কাজ করা হয়েছে সে সম্পর্কে সিফাত নুসরাত বলেন, কলকাতাতে যখন আমি কারমা ইন্টারন্যাশনালের ওয়ার্কশপে যাই ওখানে সব ব্রান্ডের অওনাররা ছিলেন, সেখান থেকেই আমাকে দেখে তারা সরাসরি অঞ্জনা রয়ের সাথে কথা বলেন এবং তিনিই আমার সাথে সবার পরিচয় করিয়ে দেন, প্রথমে আফলাইজা, রিকোড এর সাথে আমার কাজ হয় এবং কাজটা রিলিজ পাওয়ার পরে, কারমা সাথে পুনরায় যোগাযোগ করেন ফরএভার ফিফটি টু, তারাও আমাকে তাদের ব্রান্ডের মডেল হিসেবে চুক্তি বদ্ধ হতে চান, তারপর আমাকে তারা কলকাতাতে নিয়ে যান এবং আমি তাদের সাথে এভাবেই কাজ করি।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজের মধ্যে পার্থক্য নিয়ে এই মডেল বলেন, অনেক বেশি ডিফরেন্ট, আমি একজন বাংলাদেশি মডেল সেখানে কাজ করতে গেছি সেটা তারা আমাকে বুঝতেও দেয় নাই, কতটুকু সম্মান একজন আর্টিস্টিকে করলে সে কাজটা পরবর্তীতেও করতে আগ্রহী হয় সেটা তারা জানেন এবং আমি তাদের সাথে কাজ করতে চাই।

কারমার সাথে চুক্তির বিষয়ে তিনি জানান, আমি তিনটা আন্তর্জাতিক ব্রান্ডের সাথে কাজের সুযোগ পাওয়ার পরে কারমা আমার সাথে তিন বছরের চুক্তি করেছে। তারা আমাকে পর্যবেক্ষণ করেছে, যে আসলেই আমি আমার ক্যারিয়ার নিয়ে কতটা সিরিয়াস, যখন তারা দেখেছে সব ভালো ব্রান্ড গুলো আমাকে নিতে আগ্রহ প্রকাশ করছে এবং আমিও দেশের বাইরে মুভ করে শুট গুলো করতে পারছি, তখন তারাও আমার উপর বিশ্বাস এনেছে, একটা কাজের উপর ডিপেন্ড করে কারমা কোনো মডেলের সাথে সাইনিংয়ে আসেন না।

সিফাত নুসরাত আরও বলেন, একটা সিনেমা করে নায়িকার তকমা তো লাগাতেই পারি, কিন্তু একজন অভিনেত্রী হিসেবে নিজেকে দেখতে চাই নায়িকা হিসেবে না। আমি মনে করি একসময় আমি হয়তো হারিয়ে যেতে পারি কিন্তু আমার কাজ যেন মানুষের মনে থেকে যায়। আর অভিনয় রপ্ত করতে হলে আমাকে আরও সময় নিতে হবে, একই সাথে নিজেকে আরও পলিস করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর