শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

রিকশা থেকে ছিটকে পড়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশের সময়: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

সংবাদদাতা, শেরপুর:

ব্যাটারিচালিত রিকশা থেকে ছিটকে পড়ে আমিরন নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে শুক্রবার গভীর রাতে শেরপুরের নালিতাবাড়ীতে ওই দুর্ঘটনার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার যোগানিয়া ইউনিয়নের গড়াকুড়া গ্রামের আরিফ মিয়ার অসুস্থ স্ত্রী হালিমা বেগমকে তারই কন্যা আমিরণ খাতুন শুক্রবার বিকেলে শেরপুর জেলা সদরে চিকিৎসার জন্য নিয়ে যান। চিকিৎসকের পরামর্শ নিয়ে মধ্যরাতে বাড়ি ফিরছিলেন তারা। এসময় বাড়ির কাছাকাছি পৌঁছলে ব্যাটারিচালিত রিকশাটি ভাঙা সড়কে আকস্মিক ঝাঁকি দেয়। এতে অসাবধানতাবশত রিকশা থেকে ছিটকে রাস্তায় পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন আমিরন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যান তিনি। আমিরণ নকলা উপজেলার রুবেল মিয়ার স্ত্রী।
পোপ ফ্রান্সিস ও ড. ইউনূসের উদ্যোগে রোমে ‘থ্রি জিরো ক্লাব’ চালু

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর