লুইস-হোপের তাণ্ডবে দুর্দান্ত জয় ক্যারিবীয়দের
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করেছিলো ইংল্যান্ড। তবে এই ম্যাচটি ছিলো ওয়েস্ট ইন্ডিজের জন্য সম্মান রক্ষার। শেষ পর্যন্ত এভিন লুইস ও শাই হোপ ঝড়ে দারুণ এক জয় পেয়েছে সফরকারী ক্যারিবীয়রা। আগে ব্যাট করতে নেমে ইংলিশরা পেয়েছিল বড় সংগ্রহ, সল্টের ৫৫ আর জ্যাকব বেথেলের ৬২ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৫ উইকেটে ২১৮ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। -খবর তোলপাড়।
বড় একটি সংগ্রহকে সামনে রেখে দুই ক্যারিবীয় ওপেনার এভিন লুইস ও শাই হোপ জুটিই স্কোরবোর্ডে তোলেন ১৩৬ রান। এরপর হঠাৎ দশম ওভারের প্রথম তিন বলেই ৩ উইকেট হারায় ক্যারিবীয়রা, একে একে লুইস, হোপ ও নিকোলাস পুরাণ সাজঘরে ফিরলে ম্যাচ থেকেছিটকে যাওয়ার শঙ্কা তৈরি হয় স্বাগতিকদের। তবে দ্রুত ৩ উইকেট হারালেও শেষ পর্যন্ত ক্যারিবীয়দের জিতিয়েছেন রোভম্যান পাওয়েল ও শেরফান রাদারফোর্ড।
এর আগে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ইংল্যান্ড পেয়েছিল ৫৪ রান। ১২ বলে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলে উইল জ্যাকস সাজঘরে ফিরলেও ব্যক্তিগত অর্ধশতক তুলে নিয়েছেন ফিল সল্ট। তিনি খেলেছেন ৩৫ বলে ৫৫ রানের ইনিংস। দলকে বড় সংগ্রহ এনে দেয়ার পথে অধিনায়ক জস বাটলার খেলেছেন ২৩ বলে ৩৮ রানের ইনিংস।
তবে ইংল্যান্ডের স্কোর দুশ পেরোতে বড় ভূমিকা রেখেছেন জ্যাকব বেথেল ও স্যাম কারান। ৩২ বলে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন বেথেল, ৫ ছয় আর ৪ চারে ৬২ রান করে অপরাজিত ছিলেন তিনি, আর শেষদিকে ১৩ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলেছেন কারান, ফলে ২০ ওভারে ৫ উইকেটে ২১৮ রানের দেখা পায় ইংল্যান্ড।









Chief Editor-Dipali Rani Roy