রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেপ্তার চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে শব্দদূষণের দায়ে ৭ যানবাহনের চালককে জরিমানা, জব্দ ১০ হাইড্রোলিক হর্ন কুড়িগ্রামে রমজানের ফজিলত ও তাৎপর্যের উপর আলোচনা ও ইফতার অনুষ্ঠিত কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইরানে নিহত-আহতদের স্মরণে বিনামূল্যে ৪ শতাধিক মানুষকে ইফতার বিতরণ রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা

১৫ বছর পর সেনাকুঞ্জে যাচ্ছে খালেদা জিয়া

প্রকাশের সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

১৫ বছর পর সশস্ত্র বাহিনী দিবসে অংশ নিচ্ছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামীকাল ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। এদিন বেলা ৩টায় বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে অনুষ্ঠানে অংশ নেবেন।

চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তারের বরাত দিয়ে আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।-খবর তোলপাড়।

সর্বশেষ ২০০৯ সালে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে যোগ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

এর আগে সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের ২৬ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে আমন্ত্রণপত্র গ্রহণ করেন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর