বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

স্ত্রীর মরদেহ নিয়ে আসার পথে দুর্ঘটনায় স্বামীর মৃত্যু

প্রকাশের সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

ঢাকার ধামরাইয়ে লাশবাহী গাড়ি (অ্যাম্বুলেন্স) করে স্ত্রীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার সময় সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ফরিদুল ইসলাম (৩৪) নামে একজন নিহত হয়েছেন। নিহত স্ত্রীর মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) থেকে মানিকগঞ্জ নিয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এতে গাড়িতে থাকা আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।-খবর তোলপাড়।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বালিথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরিদুল ইসলাম পাবনা জেলা রাজাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।
একযোগে জনপ্রশাসনের ৯ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলি

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ জানিয়েছে, লাশবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা দেয়। ওই গাড়িতে থাকা ফরিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা ফরিদুলের মরদেহ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

গোলড়া হাইওয়ে থানার ওসি রুপল চন্দ্র দাস বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর