রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

বাংলাদেশের নতুন আইজিপি বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী

প্রকাশের সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন বাহারুল আলম। একই সঙ্গে আইজিপির দায়িত্বে থাকা মো. ময়নুল ইসলামকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে শেখ সাজ্জাদ আলীকে নিয়োগ দেয়া হয়েছে। একই সঙ্গে ডিএমপি কমিশনারের দায়িত্বে থাকা মো. মাইনুল হাসানকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।-খবর তোলপাড়।

বুধবার (৭ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাদের বদলি ও সংযুক্ত করা হয়।

সদ্য নিয়োগ পাওয়া আইজিপি বাহারুল আলম পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধানসহ সদর দপ্তরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত জাতিসংঘ সদর দপ্তরের শান্তি রক্ষা বিভাগে পুলিশ লিয়াজোঁ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

বাহারুল আলম ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনের সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবেও কাজ করেন। এর আগে ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে দায়িত্ব পালন করেন। দুই দফা পদোন্নতি বঞ্চিত এই কর্মকর্তা ২০২০ সালে অবসরে যান।

অন্যদিকে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে শেখ সাজ্জাদ আলীর নিয়োগ বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল-১ এর মামলা নম্বর ৩৩/২০১৭ এর ৩ সেপ্টেম্বরের রায় অনুযায়ী সাবেক অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) শেখ মো. সাজ্জাত আলীকে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর থেকে ভূতাপেক্ষভাবে চাকরিতে পুনর্বহাল হিসেবে গণ্য করা হলো। তিনি আদালতের আদেশ অনুযায়ী সব প্রাপ্য বেতন-ভাতাদি এবং অবসরজনিত আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে গত ১৭ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা এক প্রজ্ঞাপনে শেখ মো. সাজ্জাত আলীকে চাকরিতে পুনর্বহাল করা হয়।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৭ আগস্ট বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছিলেন মো. ময়নুল ইসলাম এবং ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন মো. মাইনুল হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর