বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে জানালো ইসি সচিব দুর্নীতিতে ১৪তম থেকে ১৩তম অবস্থানে বাংলাদেশ ড. ইউনূসসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ: কার কেমন? নির্বাচনে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্র—ঝুঁকিপূর্ণ ৫০ শতাংশ ভয় নয়—সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ তরুণদের হাতে ভবিষ্যৎ তুলে দেওয়ার অঙ্গীকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললো ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

আ. লীগ ক্ষমতায় আস‌লে ফাসিস্ট রুপ ধারণ করে উলিপুরে বললেন আমীর খসরু

প্রকাশের সময়: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

মানু, আঞ্চলিক সংবাদদাতা:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গত ১৭ বছর আমরা বাড়িতে ঘুমাতে পারিনি। আমাদের নেতাকর্মীরা প্রতি‌নিয়ত গুম ও খুনের শিকার হয়েছে। ৬০ লা‌খের অধিক নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। জীব‌নের অধিক সময় কেটেছে কোর্টের বারান্দায়-বারান্দায়। বুধবার (২০ নভেম্বর)বেলা ১১টায় উলিপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির ব‌ক্তব্যে এসব কথা ব‌লেন তি‌নি।

আমীর খসরু ব‌লেন, আওয়ামী লীগের যে দুঃশাসন ছিল সেটা ১৭ বছরের দুঃশাসন নয়। আওয়মী লীগ যখনি ক্ষমতায় আসে তখনি তারা ফাসিস্ট রুপ ধারণ করে। তারা গণতন্ত্র ও মানু‌ষের ভোটাধিকারকে হরণ করে। তারা দেশের সম্পদ লুট করে বি‌দে‌শে পাচার ক‌রে। সংবাদপত্রকে নিষিদ্ধ করা হয়েছিল এমন বাংলাদেশ আমরা চাইনি।

তি‌নি‌ আরো ব‌লেন, আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে ছয় বছর জেলে বন্দি রাখা হ‌য়ে‌ছিল। আমা‌দের প্রিয় নেতা তারেক রহমানকে বিনা কারণে দেশান্তর করা হয়েছে। আগামী দিনে বিএনপিকে জনগণ যদি রায় দেয়, সেই রা‌য়ের ভি‌ত্তি‌তে ভারপ্রাপ্ত চেয়ারম‌্যান তারেক রহমান জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন। সেই সরকার ৩১দফা বাস্তবায়ন করবে ব‌লেও মন্তব‌্য ক‌রেন তি‌নি।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞার সভাপ‌তিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী ও বিএনপি রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু, বিএনপি চেয়ারপারসনের ফরেন অ‌্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলাম।

উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, জেলা যুবদলের সভাপতি রায়হানুল কবিব, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহছান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, জেলা মহিলা দলের সভাপতি রেশমা প্রমুখ।
এ ছাড়া জেলা ও উপ‌জেলা বিএনপি অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ বক্তব‌্য রা‌খেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর