রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রাম ও রাজারহাটে হঠাৎ শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনায় খরচ হবে ৮১ কোটি ৭০ লাখ টাকা রংপুরসহ ৫ সিটিতে প্রশাসক নিয়োগ সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান তিস্তা নদী শাসন ও মহাপরিকল্পনার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়া হবে জানিয়েছে মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
Oplus_131072

আঞ্চ‌লিক সংবাদদাতা, কু‌ড়িগ্রাম:

কুড়িগ্রামের উলিপুরে অগ্নিদগ্ধ হয়ে সুরাইয়া আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ‌্যা সাতটায় শিশু‌টি মারা যায় ব‌লে প‌রিবার সূত্র নি‌শ্চিত ক‌রে‌ছে। ঘটনা‌টি উপজেলার দূর্গাপুর ইউনিয়নে গোড়াই মণ্ডলপাড়া গ্ৰামের। শিশুটি ওই গ্রা‌মের জম‌শেদ আলীর কন‌্যা।

শিশু‌টির মামা মামুন মিয়া জানান, বুধবার বেলা ১১টার দি‌কে সুরাইয়ার মা জেবু বেগম বা‌ড়ি‌র উঠা‌নের চুলায় রান্না শুরু ক‌রেন। এ সময় সুরাইয়া পা‌শে ব‌সে মোবাইলে কার্টুন দেখ‌তে‌ছিল। চুলার পাশে শিশু সুরাইয়া‌কে রে‌খে বা‌ড়ি‌র বা‌হি‌রে চ‌লে যায় জেবু বেগম। এ সময় শিশু‌টি অসাবধনতাবশত চুলায় হাত দি‌লে অ‌গ্নিদগ্ধ হয়। তার চিৎকারে প্রতি‌বে‌শিরা এগি‌য়ে এসে আগুন নিভিয়ে ফেলে। ততক্ষণে শিশু‌টির শরীরের ৬০ থেকে ৭০ ভাগ পুড়ে যায়। প‌রে শিশু‌টি‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে বা‌ড়ি‌তে রাখা হ‌লে ওইদিন (বুধবার) সন্ধ‌্যা সাতটার দি‌কে তার মৃত‌্যু হয়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর