বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে জানালো ইসি সচিব দুর্নীতিতে ১৪তম থেকে ১৩তম অবস্থানে বাংলাদেশ ড. ইউনূসসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ: কার কেমন? নির্বাচনে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্র—ঝুঁকিপূর্ণ ৫০ শতাংশ ভয় নয়—সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ তরুণদের হাতে ভবিষ্যৎ তুলে দেওয়ার অঙ্গীকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললো ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

প্রথম নির্বাচনে বিপুল ভোটে জিতল প্রিয়াঙ্কা গান্ধী

প্রকাশের সময়: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

কেরালার ওয়েনাড লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এই আসনে সিপিআই ও বিজেপির হেভিওয়েট প্রার্থীদের পেছনে ফেলেছেন তিনি। মা সোনিয়া ও বড় ভাই রাহুলের মতো এবার তিনিও হতে চলেছেন একজন সংসদ সদস্য (এমপি)। খবর টাইমস অব ইনি্ডয়ার।-খবর তোলপাড়।

ভারতের সবশেষ লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরিলি ও কেরালার ওয়েনাড আসন থেকে জয় পেয়েছিলেন রাহুল। পরে তিনি ওয়েনাড কেন্দ্রটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচনে প্রথমবারের মতো ভোট করেন প্রিয়াঙ্কা। তবে প্রথমবারের মতো নির্বাচন করলেও তার জয় নিয়ে তেমন কোনো সন্দেহ ছিল না।

শনিবারের (২৩ নভেম্বর) ভোট গণনায় দেখা গেছে, বিকেল চারটার সময় প্রিয়াঙ্কা তার দুই নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪ লাখের বেশি ব্যবধানে এগিয়ে। তিনি ৬ লাখ ১৮ হাজার ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের সত্যেন মোকেরির চেয়ে তিনি এগিয়ে গেছেন ৪ লাখের বেশি ভোটে।

জয় নিশ্চিত হওয়ার পর সামাজিক মাধ্যম এক্সে প্রিয়াঙ্কা লেখেন, ‘এই জয়ে আমি অভিভূত। সংসদে আপনাদের কথা আমি পৌঁছে দেব। আপনাদের আশা ও স্বপ্নপূরণে আপনাদের হয়ে লড়াই করব।’

এর আগে চলতি বছরের জুনে লোকসভা ভোটে এই আসনে ৬ লাখ ৪৭ হাজার ভোট পেয়েছিলেন রাহুল। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩ লাখ ৬৪ হাজার ভোট বেশি পেয়েছেন। ফলে এবার ভাই রাহুলের চেয়েও বেশি ভোটের ব্যবধানে জিতলেন প্রিয়াংকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর