রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

সংসারের বোঝা

প্রকাশের সময়: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

-ফারুক আহম্মেদ জীবন

আজ, সংসারেরই টানতে বোঝা…
করতে নানান কাজ….
পাঁচ ওয়াক্ত পারিনে তো পড়তে আজ নামাজ।।
আমার, দিনেরাতে কতো ওয়াক্ত
নামাজ, হচ্ছে যে ক্বাযা…
যদি, বিচারদিনে শাস্তি দেন রাজ-অধিরাজ
কেমন করে সেদিন আমি
সইবো যে সাঁজা?

আমি, আসবার কালে প্রভুর সাথে
করেছিলাম যে চুক্তি…..
সেই, চুক্তি না মানলে কি আর
শেষ বিচারে পাবো মুক্তি?
আজো, আমি, ভক্তি আনতে পারলাম নাতো
শক্তি থাকতে এ দেহে….
আমায়, মার্জনা কি করবেন সেদিন
মহান, প্রভু রাজা?

একদিন, সবার মতো আমারও যে
দেহের, ফুরাবে নিঃশ্বাস….
আর, সবার মতো সেদিন লোকে
বলবে আমায় লাশ।।
আমাকে করতে দাফন সওদা করবে কাফন
তারপর, আর সকলের মতো সেদিন
শেষ গোসল করাই আমার
পড়বে জানাজা।।

নারাংগালী ঝিকরগাছা যশোর বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর