রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে ১৫ লাখ টাকার প্যান্ট পিস জব্দ করল বিজিবি রাজারহাটে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা ইরানের আইআরজিসি’র নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান প্রধানমন্ত্রীর গাঁজা সেবনের অপরাধে এক যুবকের ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

ইন্দোনেশিয়ায় ভূমিধসে ১৬ জনের মৃত্যু, নিখোঁজ ৭

প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে ১৬ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও ৭ জন। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএন/তোলপাড়।

সোমবার (২৫ নভেম্বর) বিএনপিবি মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে জানান, এখন পর্যন্ত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ৭ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় নর্থ সুমাত্রা প্রদেশের চারটি ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাবাহিনী ও উদ্ধারকর্মীদের মোতায়েন করা হয়েছে।

বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কারো জেলা। সেখানে একটি রিসোর্ট এলাকায় আকস্মিক বন্যার কারণে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন। এছাড়া দেলি সেরডাং, সাউথ তাপানুলি এবং পেডাং লাওয়াস জেলায় আরও ১১ জন প্রাণ হারিয়েছেন।

প্রাকৃতিক দুর্যোগে বাড়ি-ঘর, মসজিদ এবং অন্যান্য স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। আবদুল মুহারি আরও জানান, চলতি বছর দেলি সেরডাং এবং কারো জেলায় এটি তৃতীয়বারের মতো বন্যা ও ভূমিধসের ঘটনা। বর্ষাকালে ঝুঁকিপূর্ণ এলাকায় যেতে নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে ইন্দোনেশিয়ায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মাত্রা বাড়ছে।

এ বছরের মে মাসে পশ্চিম সুমাত্রার মাউন্ট মারাপির অগ্ন্যুৎপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ৬৭ জনের মৃত্যু হয়েছিল। ওই ঘটনায় ছাই, বালি এবং নুড়ির মিশ্রণ আবাসিক এলাকায় ভেসে এসে বিপর্যয় ডেকে আনে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর