বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘গ্রীল কেটে’ বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার কুড়িগ্রামে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে পিএনএস ওয়াশ বিপি’র আলোচনা কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত ‘কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার, নিরব প্রশাসন সংবাদ সম্মেলনে ২আওয়ামী লীগ নেতার পদত্যাগ রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
শোকার্ত:

রাজারহাটে সাম্প্রদায়িক সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত

প্রকাশের সময়: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪


প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে সাম্প্রদায়িক সম্প্রীতির সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(২৯নভেম্বর) সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত সংলাপে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরানের সভাপতিত্বে এবং রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন, ইসলামী আন্দোলন রাজারহাট উপজেলার শাখার সভাপতি মোঃ আঃ করিম ব্যাপারী, হেফাজতে ইসলামের রাজারহাট উপজেলা সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস ও সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মিজান মাহিন ও প্রধান শিক্ষক ধনেশ্বর রায় প্রমূখ।

এছাড়া উপজেলার ইউনিয়নগুলোর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে উপজেলার ৭টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নের ১ জন করে সনাতন হিন্দু ও মুসলিম নেতাগণ বক্তব্য দেন।

সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন মন্দিরের সনাতন হিন্দু ও মুসলিম নেতাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর