বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

তৈয়বুর রহমান:

উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই- আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আহত ও আত্মাহুতি দানকারী শহীদদের স্মরণে এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত স্মরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম জেলার সদস্য সচিব ফয়সাল আহমেদ, যুগ্ম আহ্বায়ক আইনুল ইসলাম, উলিপুর উপজেলা বিএনপি’র সভাপতি হায়দার আলী মিঞা, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর অধ্যাপক মশিউর রহমান, কৃষকদল নেতা আবু জাফর সোহেল রানা, আহত শিক্ষার্থী সামিদ, রাকিব হাসান, শহীদ আবু রায়হানের পিতা আব্দুর রশিদ ও শহীদ আশিকের পিতা চাঁদ মিয়া।

বক্তারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গঠনে সকলে দায়িত্বশীল ভূমিকা পালন করার উদাত্ত আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর