মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস’২০২৫ পালিত রাজারহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস রাজারহাটে চাইল্ড নট ব্রাইড প্রকল্পের সমাপনী কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যা, অজ্ঞাতনামাদের আসামি করে মামলা কুড়িগ্রামে ফিস্টুলা নির্মূল বিষয়ে সাংবাদিকদের কর্মশালা ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ধান বীজ ও সার বিতরণ রাজারহাটে তিস্তার চরাঞ্চলের ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ শিক্ষকরা সাংবাদিকতা ও ওকলাতি করতে পারবে না সংশোধিত এমপিও নীতিমালা প্রকাশ কুড়িগ্রামে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর শুভ উদ্বোধন ‘অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষে সকলের সহযোগীতা চাইলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রাজারহাটে আলোকিত রাজারহাট পাক্ষিক পত্রিকার আত্ম প্রকাশ

প্রকাশের সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা থেকে পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ নামের একটি পত্রিকা আত্মপ্রকাশ করেছে। রোববার(১ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাবে পত্রিকাটির ফিতা ও কেক কেটে মোড়ক উম্মোচন করে উদ্বোধন করেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান।

উদ্বোধনের সময় তিনি বলেন, ‘আলোকিত রাজারহাট’ পাক্ষিক পত্রিকাটি রাজারহাট উপজেলা তথা কুড়িগ্রাম জেলার প্রশাসনের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে। পত্রিকাটি পরবর্তীতে সাপ্তাহিক হয়ে দৈনদিন পত্রিকা হিসেবে প্রকাশিত হবে বলে তিনি প্রত্যাশা রাখেন।

প্রেসক্লাব রাজারহাট সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে আলোকিত রাজারহাটের প্রধান সম্পাদক দিপালী রানী রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) আশাদুল হক, রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর, উলিপুর প্রেসক্লাবের আহবায়ক তৈয়বুর রহমান, যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান শাহিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম খলীল আনোয়ারী, রাজারাহাট কারিগরি বানিজ্যিক কলেজের অধ্যক্ষ আবুল হোসেন, প্রেসক্লাব রাজারহাটের দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আল মিজান মাহিন, আলোকিত রাজারহাট’র সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত ও নির্বাহী সম্পাদক মোহাম্মদ আলী মন্ডল এটম প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর