মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
কুলির টাকায় নির্মিত সেতু : ২ যুগের দুর্ভোগের অবসান অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি ও চকলেট দিলো জাতীয় নাগরিক পার্টি এসএসসি পরীক্ষার্থীর অভিভাবকদের স্বস্তি দিতে ছাত্রদলের মানবিক উদ্যোগ তিনদিন আগে সিজার, নবজাতক রেখে পরীক্ষার হলে মা স্ট্রমি ফাউন্ডেশন নরওয়ের প্রতিনিধি দলের কুড়িগ্রামে ইএসডিও’র সীড্স কর্মসূচী পরিদর্শন আরও যেসব জেলায় তেল মিলবে ‘ফুয়েল পাশ’ অ্যাপে পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই, ঘোষণা ট্রাম্পের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের তালিকায় মনোনয়ন পেল ১৩ জন যাত্রা শুরু করলো বগুড়া সিটি করপোরেশন পুলিশের এএসআই পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠিত

প্রকাশের সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা,কুড়িগ্রাম:

কুড়িগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল স্বাক্ষরিত ২৩১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা আহ্বায়ক কমিটি ছয় মাসের জন্য অনুমোদন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটিতে কুড়িগ্রাম সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুল আজিজ নাহিদ আহ্বায়ক, ফয়সাল আহমেদ সাগর সদস্য সচিব, সাদিকুর রহমান মুখ্য সংগঠক ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থী জান্নাতুল তহুরা ত্বম্বীকে মুখপাত্র করে জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

এছাড়া ১২ জন যুগ্ম আহ্বায়ক, ১৮ জন যুগ্ম সদস্যসচিব, ৩২ জন সংগঠক ও ১৬৫ জন সদস্যসহ মোট ২৩১ সদস্যের কমিটি প্রকাশ করা হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর