বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘গ্রীল কেটে’ বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন আটকের পর মৃত্যু: ক্যাম্প কমান্ডারসহ সেনা সদস্যদের প্রত্যাহার কুড়িগ্রামে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে পিএনএস ওয়াশ বিপি’র আলোচনা কুড়িগ্রামে প্রবেশন কার্যক্রম আধুনিকায়নে সেমিনার অনুষ্ঠিত ‘কুড়িগ্রামে স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাগেশ্বরীতে দুধকুমর নদের বাঁধ কেটে বালু বিক্রির অভিযোগ ছাত্রদল নেতার, নিরব প্রশাসন সংবাদ সম্মেলনে ২আওয়ামী লীগ নেতার পদত্যাগ রাজারহাটে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা বিষ্ণুপদ বর্মনের পরলোকগমন, বিভিন্ন মহলের শোক নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার
শোকার্ত:

বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা ভারতীয় মিডিয়ার জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

গত ৫ আগস্ট বাংলাদেশে যে ছাত্র-জনতার অভ্যুত্থান হয়েছে তাতে ভারতীয় গণমাধ্যম খুশি নয় বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশটির মিডিয়া বাংলাদেশ সম্পর্কে পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে এবং বিশ্বজুড়ে বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করার চেষ্টা অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন তিনি।-খবর তোলপাড়।

রবিবার (১ ডিসেম্বর) রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তৌহিদ হোসেন বলেন, ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশের গণঅভ্যুত্থানে খুশি নয়। তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। বিশ্বে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে দেখানো চেষ্টা চালাচ্ছে। এটি খুবই আনফেয়ার।

গত ৫ আগস্টের পর দেশে অল্প কয়েক দিন পরিস্থিতি খারাপ থাকলেও এখন স্থিতিশীলতা এসেছে বলে দাবি করেন পররাষ্ট্র উপদেষ্টা।

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে যে ধরনের আলোচনা হচ্ছে তা পরিকল্পিত বলে মন্তব্য করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, এটি দুদেশের কারও জন্য সুখকর হবে না।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ১৫ বছরে সাউথ এশিয়ার দেশগুলোর মধ্যে কোনো সংযোগ স্থাপন হয়নি। তবে এখন সময় এসেছে সেই সংযোগ তৈরি করার।

অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ১৯৯০ সালের পর যখন গণতন্ত্র আসবে আমরা ভাবতে শুরু করলাম, তখন রাজনীতিতে বিরোধী মত দমন করা হয়েছে এবং স্বজনপ্রীতি হয়েছে। রাজনীতিতে সন্ত্রাসীদের জায়গা দেওয়া হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা হরণ হয়েছে। এখন মানুষ বদলালেও মানসিকতা বদলায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর