সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে আমরা জানলো তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

প্রকাশের সময়: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ফিলিস্তিন আমাদের জাতীয় ঐক্যের একটি জায়গা। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের নিপীড়িত ও নির্যাতিত জনগণের পাশে আছে। তাদের ন্যায্য দাবিকে বাংলাদেশ সবসময় সমর্থন করে আসছে। আমরা ফিলিস্তিনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে।

রবিবার (১ ডিসেম্বর) বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।-খবর তোলপাড়।

নাহিদ ইসলাম বলেন, ফিলিস্তিন বাংলাদেশের আবেগের জায়গা। ফিলিস্তিনের স্বাধীনতার লড়াইয়ে বাংলাদেশ সব সময় পাশে ছিল। এজন্য ২০২৩ সালের ২৯ নভেম্বর মার্চ ফর প্যালেস্টাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কার্যক্রম শুরু করি। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অনুপ্রেরণা ছিল ফিলিস্তিনি জনগণের অধিকার আদায়ের সংগ্রাম।

উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র ও জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, ফিলিস্তিন তাদের কাঙ্ক্ষিত স্বাধীন রাষ্ট্র পাবে।

এসময় রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান উপদেষ্টাকে উদ্দেশ করে বলেন, বাংলাদেশের মানুষ যখন সব আশা ছেড়ে দিয়েছে সেই সময় আপনাদের আগমন। সবাই আপনাদের দিকে তাকিয়ে আছে। দেশের জনগণ আপনাদের ওপর আস্থা রাখতে চায়। বাংলাদেশের সঙ্গে ফিলিস্তিনের দূরত্ব অনেক বেশি হলেও পৃথিবীর অনেক মুসলিম দেশের চাইতেও বাংলাদেশের মানুষ ফিলিস্তিনি মানুষের অধিকার নিয়ে বেশি সোচ্চার। সেজন্য আমরা বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞ।

রাষ্ট্রদূত আরও বলেন, আমরা আন্তরিকভাবে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করছি। কারণ বর্তমান সরকার সফল হলে ফিলিস্তিনের জনগণ শক্তিশালী হবে। আমরা চাই অন্তর্বর্তী সরকার জনগণের স্বপ্ন পূরণে সার্থক হোক।

এসময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর