রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, কুড়িগ্রাম:

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের (কুকৃবি) উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ও বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদুল ইসলাম।

সোমবার (২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক ভিসি প্রফেসর ড. এ কে এম জাকির হোসেন বলেন, ‘নতুন ভিসি আজই সোমবার যোগদান করেছেন। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (ময়মনসিংহ) যোগদান করেছি।’

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গত ২৫ অক্টোবর কৃষিগুচ্ছের আওতায় প্রথমবারের মতো ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর ভর্তি শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। এ বছর এগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থীর ভর্তির সুযোগ রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর