সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপিসহ ৩টি দলের নতুন নির্বাচনী জোট ঘোষণা ৫ বছরের প্রেমের ইতি, বিয়ে হচ্ছে না স্মৃতি–পলাশের ঢাকায় আসবে ফিফা বিশ্বকাপ ট্রফি সুন্দর ভবিষ্যৎ গড়তে গুণগত শিক্ষার বিকল্প নাই জানালো রংপুরে পররাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামে হাজীদের নিয়ে গঠিত ‘যিয়ারাতুল হারামাইন’ সংগঠনের প্রথম বছর পূর্তি পালিত নির্বাচন যত বিলম্ব হবে সংকট তত বাড়বে বললো কুড়িগ্রামে মাহমুদুর রহমান মান্না কুড়িগ্রামে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত এমপিও স্থগিত, স্বীকৃতি বাতিল হচ্ছে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিদেশ থেকে পোস্টাল ভোট দিতে নিবন্ধন করেছেন ২ লাখ ২৩ হাজার প্রবাসী ১১৮১ কোটি ৫০ লাখ টাকার জনস্বাস্থ্য প্রকল্প ঝুলছে
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

চেন্নাইকে হারিয়ে প্লেঅফ নিশ্চিত বেঙ্গালুরু

প্রকাশের সময়: রবিবার, ১৯ মে, ২০২৪

আইপিএলের দুই হেভিওয়েটের লড়াইয়ে উত্তাপ আরও বাড়িয়েছে প্লে-অফের অঙ্কে। কার্যত নকআউট ম্যাচে রূপ নিয়েছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর লড়াই। এমন ম্যাচে ২৭ রানের জয়ে প্লেঅফ নিশ্চিত করেছে বেঙ্গালুরু। বাঁচিয়ে রাখল প্রথমবার চ্যাম্পিয়ন হবার স্বপ্ন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে একটা সময় বাতিলের খাতায় তাদের ফেলে দিয়েছিল অনেকেই। কিন্তু টানা ছয় ম্যাচ জিতে আসরের শেষ দল হিসেবে সেরা চারে নাম লেখালেন বিরাট কোহলিরা।

পূর্বাভাস অনুযায়ী, বেঙ্গালুরুর আকাশে বৃষ্টি নেমেছে ঠিকই, কিন্তু খেলায় সেভাবে জটিলতা তৈরি হলো না। মাঠে গড়াল সেই ৪০ ওভারই। টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২১৮ রান জমা করে বেঙ্গালুরু। ফাফ দু প্লেসি ও বিরাট কোহলির উদ্বোধনী জুটি থেকেই আসে ৭৮ রান। কোহলি ফিফটি করতে না পারলেও (৪৭) পেরেছেন দু প্লেসি। কিন্তু দারুণ ছন্দে থেকেও দুর্ভাগ্যজনকভাবে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফেরেন বেঙ্গালুরু অধিনায়ক। ৩৯ বলে তিনটি করে চার ও ছক্কায় ৫৪ রান করেন তিনি।-খবর তোলপাড় ।

পরে রজত পাতিদার ও ক্যামেরন গ্রিন যোগ করেন ৭১ রানের জুটি। ২৩ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪১ রানে থামেন পাতিদার। তবে গ্রিন অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ১৭ বলে তিনটি করে চার ও ছক্কায় ৩৮ রান করেন এই অজি অলরাউন্ডার। পাতিদারের পর ক্যামিও ইনিংস উপহার দেন দীনেশ কার্তিক (১৪) ও গ্লেন ম্যাক্সওয়েল (১৬)।

তাড়া করতে নেমে প্রথম বলেই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে হারায় চেন্নাই। থিতু হতে পারেননি ড্যারিল মিচেলও। এরপর অজিঙ্কা রাহানেকে নিয়ে হাল ধরেন রাচিন রবীন্দ্র। প্রথমবার ফিফটি পাওয়া রবীন্দ্র দারুণ কিছুরই আশা জোগাচ্ছিলেন। কিন্তু ৩৭ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬১ রানে ফেরেন এই কিউই ওপেনার। ১৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে আবারও বিপাকে পড়ে চেন্নাই। এবার ম্যাচের মোমেন্টাম বদলানোর দায়িত্ব নেন রবীন্দ্র জাদেজা। ধোনিকে নিয়ে চেন্নাইকে প্লে-অফে নেওয়ার মিশনে নামেন তিনি। তার ব্যাটিং রীতিমত ভড়কে দেয় বেঙ্গালুরুকে। তাই শেষ ওভারের আগপর্যন্তও ম্যাচ ঝুলছিল সমান পাল্লায়।

চেন্নাইয়ের জন্য কোনোমতে ১৮ রান বা এর কমে হারলেই প্লে-অফ নিশ্চিত হয়ে যেত। কেননা ১৪ পয়েন্ট আগেই অর্জন করে রেখেছে তারা। যে কারণে রানরেটের মারপ্যাচে সমীকরণ ছিল ভিন্ন। বেঙ্গালুরুর অবশ্য জয়ের পাশাপাশি রানরেটের দিকেও খেয়াল রাখতে হয়েছে। শেষ ওভারের আগে চেন্নাই জয় থেকে ৩৫ রান দূরে থাকলেও আতঙ্ক ছিল তাদের মনে। দু প্লেসি বল তুলে দেন যশ দয়ালের হাতে। বাঁহাতি এই পেসারকেই গত আসরে শেষ ওভারে ৫ ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন রিংকু সিং।

এবারও প্রথম বলে ছক্কা হজম করেন দয়াল। কিন্তু পরের পাঁচটি বল সুনিপুণভাবে করে তিনি দেখালেন শেষ ওভারে ম্যাচ জেতানোর ক্ষমতা তারও আছে। আর জাদেজা পুড়লেন আফসোসে। ২২ বলে ৪২ রানের তার অপরাজিত ইনিংসটি জলেই গেল। ধোনির ১৩ বলে ২৫ রানের ইনিংসটিও কাজে এলো না শেষ পর্যন্ত।

১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চারে থেকে প্লে-অফ নিশ্চিত করল বেঙ্গালুরু। অথচ প্রথম আট ম্যাচে তাদের জয় ছিল কেবল একটি। এরপর যা হলো তা ফিরে আসার দারুণ এক গল্প। যা হার মানিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাইকেও। সমান পয়েন্ট নিয়েও শুধুমাত্র রানরেটে (০.০৬৭ ব্যবধানে) পিছিয়ে থাকার কারণে প্লে-অফে খেলা হচ্ছে না তাদের। ইনিংস শেষ করে ৭ উইকেটে ১৯১ রান নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর