বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

সোনাজয়ী শ্যুটার সাদিয়া আর নেই

প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের শ্যুটিংয়ে হারিয়ে যাওয়া এক নাম সৈয়দা সাদিয়া সুলতানা। সাবেক তারকা এই শ্যুটার আজ চিরতরেই হারিয়ে গেলেন। চট্টগ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক এই শ্যুটার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সাদিয়ার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সতীর্থ শ্যুটার ও ফেডারেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা।-খবর তোলপাড়।

২০১০ সালে এসএ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলগত ইভেন্টে সোনা জিতেছিলেন সাদিয়া সুলতানা। কমনওয়েলথ শ্যুটিংয়েও ছিল তার পদক। ২০১৩ সালে বাংলাদেশ গেমসের পর থেকে তিনি শ্যুটিং অঙ্গন থেকে নিজেকে গুটিয়ে রাখেন।

ব্যক্তিগত কিছু কারণে অবসাদের মধ্যেও ছিলেন সাদিয়া। কয়েক বছর আগে আগুনে পুড়ে খবরের শিরোনাম হয়েছিলেন। এরপর থেকে তার জীবন খুব একটা স্বাভাবিক ছিল না। সতীর্থ শ্যুটারদের সাথে সেভাবে যোগাযোগ রাখতেন না। একেবারে নিভৃতে ছিলেন তিনি।

ক্রীড়াঙ্গন থেকে বিচ্ছিন্ন থাকায় সাদিয়ার মৃত্যুর কারণটি এখনো নিশ্চিত করা যায়নি। তারকা শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী ও শাকিল আহমেদ জানিয়েছেন, ‘আমরা চট্টগ্রামে শ্যুটারদের সাথে যোগাযোগ করেছি। তারা বলেছে, সাদিয়া আর নেই। এর বেশি কিছু বলতে পারেনি। হাসপাতালে গিয়ে তারাও বিস্তারিত জানবে।’

বিসিবির সাবেক পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজউদ্দীন আলমগীর জানান, ‘বাদ এশা রাত আটটা নাগাদ কৃতি শুটার সাদিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শহরেই হামজারবাগস্থ মোমিনবাগ অনিবার্ণ ক্লাব প্রাঙ্গনে হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর