শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রকাশ অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিপিএল প্রাণীদের প্রতিশোধ পরায়ণতা নড়াইলে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার গ্রেফতার ৪ “নদীর কান্না, নারীর কণ্ঠে প্রতিবাদ, ধরলা বাঁচাতে নদী তীরবর্তী নারীদের সম্পৃক্ততায় কুড়িগ্রামে আবেগঘন সেমিনার” জাতীয় বিশ্ববিদ্যালয়ের জরিমানা করায় ১০৪ জন শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চিত কুড়িগ্রামে এলপিজি সংকটে দাম দ্বিগুণ, তবু মিলছে না গ্যাস রাজারহাটে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ৩৮২ শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ ও ছাতা বিতরণ কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে
শোকার্ত:

রাজারহাটে ইএসডিও সীডস কর্মসূচির আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের সময়: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর বাস্তবায়নে এবং স্ট্রর্মী ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত মর্যাদাপূর্ণ এবং স্থায়িত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীডস) কর্মসূচির আওতায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ডিসেম্বর) কুড়িগ্রামের রাজারহাট উপজেলা রির্সোস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইএসডিও সীডস প্রোগ্রামের উপজেলা সমন্বয়কারী মোঃ অহিদুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, রাজারহাট উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্রাকটর আফজাল হোসেনসহ সীডস প্রোগ্রামের অন্যান্য কর্মীবৃন্দ।

সভায় ছিনাই ও বিদ্যানন্দ ইউনিয়নের সংলাপ সেন্টারের কিশোরীরা তাদের পরিচালিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তারা কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন, স্থানীয় সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ এবং আর্থ-সামাজিক সেবাদানে কার্যকর ভূমিকার কথা উল্লেখ করেন।

আলোচনায় অতিথিরা কিশোরীদের কার্যক্রমের প্রশংসা করেন এবং তাদের জীবন দক্ষতা গড়ে তোলার প্রচেষ্টাকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন। তারা এই কার্যক্রমের আরও সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, ইএসডিও সীডস কর্মসূচি কুড়িগ্রামের উলিপুর, রাজারহাট ও চিলমারী উপজেলার ৯টি ইউনিয়নে ৬টি সংলাপ সেন্টারসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর