রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রাম ও রাজারহাটে হঠাৎ শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনায় খরচ হবে ৮১ কোটি ৭০ লাখ টাকা রংপুরসহ ৫ সিটিতে প্রশাসক নিয়োগ সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান তিস্তা নদী শাসন ও মহাপরিকল্পনার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়া হবে জানিয়েছে মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

লঙ্কানদের কাছে হেরে গ্রুপ রানার্সআপ বাংলাদেশ

প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আজ দুবাইতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ম্যাচে জয়ী দল হবে গ্রুপসেরা এমনই ছিল সমীকরণ। ২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ চার ওভারে বাংলাদেশের দরকার ছিল ২৪ রান। তবে হার রুখতে পারেনি যুবা টাইগাররা। গ্রুপপর্বের শেষ ম্যাচটিতে ৭ রানে হেরেছে তারা। বাংলাদেশকে রানার্স আপ বানিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে লঙ্কানরা। বাংলাদেশ দ্বিতীয় দল হিসেবে গেল সেমিফাইনালে।-খবর তোলপাড়।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল নির্ধারিত পঞ্চাশ ওভারের আগেই হয়েছে অলআউট। আল ফাহাদ, রিজান হোসেনের পেস তাণ্ডবের সামনে অসহায় আত্মসমর্পণ লঙ্কান ব্যাটারদের। তবে একা হাতে লড়াই চালিয়ে সেঞ্চুরি পাওয়া ভিমাথ দিনসারা দলের সংগ্রহ দুইশো ছাড়িয়ে দেন।

শেষ ব্যাটার হিসেবে ব্যক্তিগত ১০৬ রানে ভিমাথ আউট হলে ২২৮ রানে থামে শ্রীলঙ্কার ইনিংস। বল হাতে ৫০ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন আল ফাহাদ। আরেক পেসার রিজান হোসেনের শিকার ৩ উইকেট। তাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে থাকে শ্রীলঙ্কা।

জবাব দিতে নেমে কালাম সিদ্দিকির ৯৫ রানের ইনিংসে ভর করে সব সময়ই ম্যাচে ছিল বাংলাদেশ। ব্যক্তিগত ৩১ রানে দেবাশিষ দেবা যখন আউট হন তখন বাংলাদেশ লক্ষ্য থেকে ৫১ রান দূরে। ফরিদ হাসানের সামনে সুযোগ ছিল দলকে ম্যাচ জিতিয়ে নায়ক হওয়ার। তবে ২৯ বলে তার অপরাজিত ২৪ রান কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

সেমিফাইনালে বাংলাদেশকে খেলতে হবে গ্রুপ ‘এ’ এর চ্যাম্পিয়ন দলের সঙ্গে। সেই হিসেবে বাংলাদেশের প্রতিপক্ষ হওয়ার দৌড়ে এগিয়ে আছে পাকিস্তান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর