রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রাম ও রাজারহাটে হঠাৎ শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনায় খরচ হবে ৮১ কোটি ৭০ লাখ টাকা রংপুরসহ ৫ সিটিতে প্রশাসক নিয়োগ সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান তিস্তা নদী শাসন ও মহাপরিকল্পনার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়া হবে জানিয়েছে মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

কুড়িগ্রাম জেলা আ.লীগ সভাপতি জাফর আলীর পুত্র র‌্যাবের হাতে আটক

প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

তৈয়বুর রহমান:

কু‌ড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপ‌তি, সা‌বেক এম‌পি ও জেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান মো. জাফর আলীর কনিষ্ঠ পুত্র মোঃ জা‌হেদুল ইসলাম সবুজ‌কে (৩৭) গ্রেফতার ক‌রে‌ছে র‌্যাবের একটি দল। মঙ্গলবার (৩ ডি‌সেম্বর) বিকা‌লে রংপুর শহর থে‌কে তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে ব‌লে র‌্যাব-১৩-এর মি‌ডিয়া সেল থে‌কে জানা‌নো হ‌য়ে‌ছে।

কু‌ড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম সাংবাদিকদের কাছে সবুজকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম সবুজ খাদ‌্য বিভা‌গের অধীন খাদ‌্য প‌রিদর্শক প‌দে কর্মরত। ‌এর আগে তি‌নি কু‌ড়িগ্রাম খাদ‌্য বিভা‌গে যুক্ত থাক‌লেও পরবর্তীতে তাকে দিনাজপুর খাদ‌্য বিভা‌গে বদ‌লি করা হয়। বৈষম‌্যবি‌রোধী ছাত্র-জনতার আন্দোল‌নে কু‌ড়িগ্রা‌মে সংঘ‌ঠিত সংঘ‌র্ষের ঘটনায় নিহত শিক্ষার্থী আশিকুর রহমান হত‌্যা মামলায় এজাহারভুক্ত আসা‌মি তি‌নি। আওয়ামী লীগ সরকার পত‌নের পর থে‌কে তি‌নি আত্ম‌গোপ‌নে ছি‌লেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ।

ওসি নাজমুল আলম সাংবাদিকদের ব‌লেন, ‘কু‌ড়িগ্রাম সদর থানায় দা‌য়ের হওয়া হত‌্যা মামলায় সবুজ এজারভুক্ত ৬ নম্বর আসা‌মি। রংপুর র‌্যাব-১৩ তা‌কে গ্রেফতার ক‌রে‌ছে। আমা‌দের রিকুইজিশন ছিল। গ্রেফতারকৃত আসা‌মিকে রাতে পু‌লিশ পাঠিয়ে আনা হ‌য়ে‌ছে। বুধবার (৪ ডিসেম্বর) কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল আদাল‌তে সোপর্দ করা হ‌য়।’

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গত ৪ আগস্ট কুড়িগ্রাম শহরের শাপলা চত্বর এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে মাথায় আঘাত পেয়ে আশিকুর রহমান নামে এক শিক্ষার্থী আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১০ অক্টোবর রুহুল আমিন নামে এক শিক্ষার্থী বাদী হয়ে ১০৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর