বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল পৌঁছালো পার্বতীপুরে সভাপতি সফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার কুড়িগ্রাম প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে কমিটি ঘোষণা কুড়িগ্রামে অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল বাই-সাইকেল আরোহীর জ্বালানি সংকট: দু’টি পেট্রোল পাম্প বন্ধ, ভোগান্তিতে কৃষক ও যানবাহন চালক রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম, মায়ের দুধের অভাব ও দারিদ্র্যে নবজাতকদের খাবার জোগাড়ই বড় চ্যালেঞ্জ ফাামিলি কার্ডের উদ্বোধন, সাড়ে ৩৭ হাজার নারী পাচ্ছে ফাামিলি কার্ড উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত আইএসডিই এর উদ্যোগে কিং সালমান মানবিক সহায়তায় ৬০ হাজার পরিবারে খাবার প্যাকেট বিতরণ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য উজ্জল বহিষ্কার উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

সাজেক থেকে ফিরলো আটকে পড়া ৫ শতাধিক পর্যটক

প্রকাশের সময়: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, রাঙ্গামাটি:

নিরাপত্তা জনিত কারণে সাজেকে আটকে পড়া প্রায় ৫ শতাধিক পর্যটক সাজেক থেকে খাগড়াছড়ি ফিরতে শুরু করেছেন। বুধবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় এসব পর্যটকরা সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দ্যেশে রওনা হন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। সম্প্রতি সাজেকে দুইটি আঞ্চলিক সংগঠনগুলোর মধ্যে গোলাগুলি কারণে নিরাপত্তা গতকাল সাজেক থেকে কোন পর্যটক ফিরতে পারেনি।

এর আগে মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা প্রশাসনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বুধবার পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়। সাজেক ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তার স্বার্থে এমন সিন্ধান্ত নেওয়া হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, ‘গতকাল যারা ফিরতে পারেনি তারা আজকে ফিরতে শুরু করেছে । বুধবার পর্যটকদের ভ্রমণে যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তা বাড়ানো হবে কিনা তা এখনো সিন্ধান্ত হয়নি। রাতের মধ্যে সিন্ধান্ত জানানো হবে।’

এর আগে গত দেড় মাস বন্ধ থাকার পর ৫ নভেম্বর থেকে সাজেক পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর