১৭৫ বছরের পুরনো চা বাগানে ট্রফি উন্মোচন করলো বিসিবি
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বড় ব্যবধানে জয় তুলে আয়ারল্যান্ডের সঙ্গে শক্তির ব্যবধান কতটা বোঝালেন বাংলাদেশের মেয়েরা। মিরপুরে ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ক্রিকেট খেলে হোয়াইটওয়াশের আনন্দ উপভোগ করে নিগার সুলতানা জ্যোতির দল। এবার সিলেটে হবে টি-টুয়েন্টি সিরিজের তিন ম্যাচ।
সেই সিরিজকে সামনে রেখে অভিনব কায়দায় আয়োজিত হলো বাংলাদেশ এবং আয়ারল্যান্ড নারী দলের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন। এই সিরিজের ট্রফি উন্মোচনে দারুণ এক চমক দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। -খবর তোলপাড়।
ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিসিবির পক্ষ থেকে লেখা হয়েছে, ‘সিলেটের ঐতিহ্যবাহী চা বাগানে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এবং আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। তারা ১৭৫ বছরের পুরনো ঐতিহাসিক মালনীছড়া চা বাগানে সিরিজের ট্রফি উন্মোচন করলেন।’
সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর, দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর ও তৃতীয় ম্যাচ ৯ ডিসেম্বর। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।









Chief Editor-Dipali Rani Roy