শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

উলিপুরে অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

আব্দুল মালেক :

“অর্থনৈতিক শুমারিতে তথ্য দিন নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিন” এই প্রতিপাদ্যে কুড়িগ্রামের উলিপুরে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমান।

এ সময় উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আনিছার রহমান খোকন, জোন-১ পৌরসভার জোনাল অফিসার ইমরুল হাসান, আইটি সুপারভাইজার শাহ আলম উপস্থিত ছিলেন।

উপজেলার একটি পৌরসভাসহ ১৩টি ইউনিয়নে ৬টি কেন্দ্রে ৪৪ জন সুপারভাইজার ও ২১৭ জন তথ্য সংগ্রহকারীগণের প্রশিক্ষণ কার্যক্রম ৪দিন ব্যাপি আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য সূত্রে জানা গেছে, পান্ডুল, দলদলিয়া ও থেতরাই ইউনিয়নের প্রশিক্ষণ বাকরের হাট উচ্চ বিদ্যালয়ে, বুড়াবুড়ি, বেগমগঞ্জ ও সাহেবের আলগা ইউনিয়নের প্রশিক্ষণ আফতাবগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে, দূর্গাপুর, হাতিয়া ও ধরনিবাড়ি ইউনিয়নের প্রশিক্ষণ মালতিবাড়ি দিগড় উচ্চ বিদ্যালয়ে, তবকপুর ও ধামশ্রেনী ইউনিয়নের প্রশিক্ষণ দড়িচর পাঁচপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এবং গুনাইগাছ ডিগ্রী কলেজে বজরা ও গুনাইগাছ ইউনিয়নের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর