বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সব প্রস্তুতি সম্পন্ন—২৯৯ আসনে সব ব্যালট পৌঁছেছে জানালো ইসি সচিব দুর্নীতিতে ১৪তম থেকে ১৩তম অবস্থানে বাংলাদেশ ড. ইউনূসসহ সকল উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ: কার কেমন? নির্বাচনে ৪২ হাজার ৬৫৯টি কেন্দ্র—ঝুঁকিপূর্ণ ৫০ শতাংশ ভয় নয়—সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান: জাতির উদ্দেশে বাংলাদেশের প্রধান উপদেষ্টা নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্রকে শক্তিশালী করা অসম্ভব: তারেক রহমান কুড়িগ্রামে সেনাবাহিনীর হেলিকপ্টার র‌্যাপলিং প্রদর্শন কুড়িগ্রামে ধানের শীষের প্রচারণায় রুহুল কবির রিজভী ভোটের দিন যেসব প্রতিষ্ঠান খোলা, যেগুলো বন্ধ তরুণদের হাতে ভবিষ্যৎ তুলে দেওয়ার অঙ্গীকার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বললো ডা. শফিকুর রহমান
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

মামলা থাকলেই গণগ্রেপ্তার নয় জানিয়েছে বাংলাদেশের আইজিপি

প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

গত ৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলাসহ বিভিন্ন মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার (গণগ্রেপ্তার) করা হবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নবনিযুক্ত বাংলাদেশের আইজিপি।-খবর তোলপাড়।

তিনি বলেন, নিরীহ মানুষ হয়রানির শিকার হচ্ছে, বাণিজ্য হচ্ছে, প্রতারণা হচ্ছে, ৫ আগস্ট ঘিরে এসব হচ্ছে। পাইকারি হারে গ্রেপ্তার করা যাবে না।

আইজিপি আরও বলেন, নিরীহ মানুষকে হয়রানি করা পুলিশের কাজ না। যদি মামলার আসামি করা হয়, তাকে ধাওয়া করে গ্রেপ্তারে যাব না। জনগণের সাথে পুলিশকে বিনীয় আচরণ করতে হবে।

তিনি বলেন, বিশ্বাস আমার, পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করা হলে জনবান্ধব পুলিশ বাহিনী হয়ে উঠবে।

অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পুলিশ বাহিনী কাজ করছে বলেও উল্লেখ করেছেন আইজিপি বাহারুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর