কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
হুমায়ুন কবির সূর্য:
কুড়িগ্রামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসা অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারি পরিচালক (রংপুর-দিনাজপুর অঞ্চল) অধ্যাপক আবুল হাশেম বাদল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারি পরিচালক (রংপুর-দিনাজপুর অঞ্চল) মো. মনিরুজ্জামান জুয়েল, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মো. নিজাম উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে সকলের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম রব্বানী নতুন কমিটি ঘোষণা করেন। কমিটিতে অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকারকে সভাপতি ও মো. আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।#









Chief Editor-Dipali Rani Roy