রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

‘অভ্যন্তরীন ও আন্তর্জাতিক ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আমরা’

প্রকাশের সময়: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন দেশের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার অবিলম্বে বন্ধ দেখতে চায় বাংলাদেশ।

শনিবার ৭ ডিসেম্বর দুপুরে রাজধানীর রাওয়া কমপ্লেক্সের নিচে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যবৃন্দের আয়োজনে প্রতিবাদ সমাবেশে এমন আহ্বান জানানো হয়।-খবর তোলপাড়।

সভায় বক্তারা বলেন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত আছেন দেশের অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। ভারতীয় আগ্রাসন ও অপপ্রচার অবিলম্বে বন্ধ দেখতে চায় বাংলাদেশ।

সভায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মানিক দেওয়ান বলেছেন, দেশকে রক্ষার জন্য সশস্ত্র বাহিনীর প্রশিক্ষিত সব সৈনিক প্রস্তুত আছে। বাংলাদেশ সেনাবাহিনী এখন যুদ্ধ উপযোগী এবং যেকোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। বর্তমান সেনাবাহিনী এখন ১৯৭১ সালের মতো নয় বলে মনে রাখতে বলেন সবাইকে।

সংগঠনটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল আহসান উল্লাহ বলেন, বাংলাদেশে সব ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির সাথে বসবাস করে আসছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত ষড়যন্ত্র শুরু করেছে। দেশটি মনে করেছে, বিগত সময়ে যে সব সুযোগ-সুবিধা পেয়ে এসেছে এখনো পাবে। ভারতকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, বাংলাদেশীরা তাদের কাছে এখন আর প্রভুত্ব নয়, বন্ধুত্ব চায়।

এ সময় সরকারকে আহ্বান জানিয়ে অনুষ্ঠানের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আহসানুল্লাহ বলেন, আর কোনো নতজানু পররাষ্ট্রনীতি নয়, সাম্যতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি চাই। কোনো ধরনের নতজানু নীতিকে কোনো অবস্থাতেই আমরা আশ্রয়-প্রশ্রয় দেব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর