রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে তরুণের অভিযান গ্রন্থাগারের উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস পালিত

প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(৯ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সংগীতের মধ্যদিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান।

এসময় অফিসার ইনচার্জ রেজাউল করিম ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক হবিবর রহমন হবি উপস্থিত ছিলেন। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের করে প্রদর্শন করা হয়। সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক হবিবর রহমন হবির সভাপতিত্বে ও স্বর্ণকমল মিশ্রর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) আশাদুল হক, রাজারহাট থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তি রানী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ কফিল উদ্দিন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মশিউর রহমান, প্রেসক্লাব রাজারহাট এর সভাপতি আব্দুল কুদ্দুস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনিছুর রহমান লিটন ও উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোঃ আল মিজান মাহিন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর