রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
উলিপুরে জাতীয় পার্টির ৫ নেতাকে অব‌্যাহ‌তি কুড়িগ্রাম জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক হোসেন আলীর ইন্তেকাল ভারত সীমান্তের ৬২ কারখানায় উৎপাদন হচ্ছে ফেনসিডিলের বিকল্প ৪ নেশার সিরাপ ভোটারদের উদ্বুদ্ধ করতে কুড়িগ্রামে ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান সীমান্তে গুলিবিদ্ধ শেষ অবধি শিশু আফনান মারা গেল প্রেমের সপ্তাহ শুরু, জেনে নেয়া যাক কোন দিন কী দিবস? জেলের ঘানি টানতে পারলো না ঠাকুরগাঁওয়ের সাবেক এমপি রমেশ চন্দ্র সেন হিন্দুদের নিরাপত্তা কোনো দল নয়, রাষ্ট্র দেবে: ড. আতিক মুজাহিদ সরকারের বিবৃতিতে যমুনায় আইনশৃঙ্খলা বাহিনী কোনো গুলি ছোড়েনি নিউক্যাসলকে বিদায় করে ফাইনালে সিটি
ত্রয়োদশ সংসদ নির্বাচন:
[caption id="attachment_23460" align="alignnone" width="2560"] Print[/caption]

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম

প্রকাশের সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমকে কেন্দ্রীয় মুখ্য সংগঠক পদে মনোনীত করেছে জাতীয় নাগরিক কমিটি।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানিয়েছেন।-খবর তোলপাড়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নের কার্যক্রমকে সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য সারজিস আলমকে কেন্দ্রীয় ‘মুখ্য সংগঠক’ পদে মনোনীত করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, জাতীয় নাগরিক কমিটির বর্ধিত সাংগঠনিক কাঠামোতে নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক, আখতার হোসেন সদস্য সচিব, সামান্তা শারমিন মুখপাত্র ও সারজিস আলম মুখ্য সংগঠকের দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে ‘জাতীয় নাগরিক কমিটি’। এরপর নভেম্বরের শেষদিকে এতে সদস্য হিসেবে যোগ দেন সারজিস আলম। আজ তাকে কেন্দ্রীয় মুখ্য সংগঠক পদে মনোনীত করা হলো।

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক হিসেবে মনোনীত হওয়া সারজিস আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০১৯ সালে অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন সারজিস। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক পরিচিতি পান।

এ ঘটনায় এক ফেসবুক স্ট্যাটাসে সারজিস লিখেছেন, আজ থেকে জাতীয় নাগরিক কমিটিতে নতুন দায়িত্ব পেয়েছি। দেশ ও দেশের মানুষকে সামনে রেখে নিজের সর্বোচ্চটুকু দিয়ে কাজ করে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর