বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
বিজ্ঞাপন দিন- নিজের এবং প্রতিষ্ঠানের প্রচার করুন:
আগামী ১০ ডিসেম্বর(বুধবার) পাক্ষিক ‘আলোকিত রাজারহাট’ এর বিশেষ সংখ্যা প্রকাশিত হবে। আপনি/আপনার প্রতিষ্ঠানের সারাদেশব্যাপী প্রচারের জন্য বিজ্ঞাপন দিতে পারেন। যোগাযোগ করুন পাক্ষিক ‘আলেকিত রাজারহাট’ ট্রাফিক মোড়, রাজারহাট অথবা ০১৭১৯০-২৬৭০০(প্রহলাদ মন্ডল সৈকত), ০১৭৩৭-১৬৯৪৬৩(দিপালী রানী রায়, ০১৩৪১-৯২৬৮২১(মোস্তফা কামাল)

রাজারহাটে ৪বছরের শিশু কন্যাকে ধর্ষণ, আটক-১

প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাটে ৪বছরের শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে রাজারহাট থানা পুলিশ।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, রোববার(৮ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছিনাই ইউনিয়নের ছিনাই বড়গ্রাম গ্রামের ৪বছরের শিশুকন্যাকে ধর্ষণ করার সময় শিশুটির আত্মচিৎকারে বাড়ির লোকজন ও এলাকাবাসীরা ছুটে এসে ধর্ষক মমিনুল ইসলাম(৩০)কে আটক করে গণধোলাই দেয়।

খবর পেয়ে রাজারহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক মমিনুল ইসলামকে গ্রেফতার করে রাজারহাট থানায় নিয়ে আসে। মমিনুল ইসলাম লালমনিরহাট জেলা সদরের গোবাই গ্রামের আমিনুল ইসলামের ছেলে বলে জানা গেছে। সে শ্বশুড় বাড়ি ছিনাই ইউনিয়নের ছিনাই বড়গ্রাম গ্রামে দীর্ঘদিন ধরে অবস্থান করছিল। এ ঘটনায় ওই দিন রাতে ধর্ষিত শিশুটির মা বাদী হয়ে রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। মামলা নম্বর ১০, তারিখ: ০৮/১২/২৪ইং।

সোমবার(৯ডিসেম্বর) ধর্ষক মমিনুল ইসলামকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয় বলে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা নিশ্চিত করেন।

ভিডিওটি দেখতে ক্লিক করুন https://www.facebook.com/prohaladsaikot.news


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর