শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শোকার্ত:

জামায়াত আমীরের সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

ঢাকায় ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।-খবর তোলপাড়।

সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়। উভয় দেশের উন্নতি, অগ্রগতি ও উন্নয়নের ধারা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলে অভিমত প্রকাশ করা হয়। এ সময় বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকা ও জাতীয় সংসদে জামায়াতে ইসলামীর নির্বাচিত প্রতিনিধিদের গঠনমূলক ভূমিকা তুলে ধরা হয়।

সৌজন্য সাক্ষাৎকালে ইরান রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন পলিটিক্যাল সেক্রেটারি জাভেদ আসকারি। আর জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন- নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর