শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

ভুরুঙ্গামারীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত, আহত-৩

প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪


জেলা সংবাদদাতা,কুড়িগ্রাম:

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছে। এসময় গুরুত্ব আহত হয়েছেন ৩ জন।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরে গুরুত্ব আহতের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন, ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর কন্যা মুন্নী আক্তার(২৫) ও স্ত্রী মোমেনা বেগম (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, অটোরিক্সাটি যাত্রী নিয়ে ভুরুঙ্গামারীর দিকে যাওয়ার সময় সোনাহাট স্থলবন্দর গামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ঠ-২০৬৯৬৯) মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিক্সাটি দুমড়ে মুচড়ে ভিতরে থাকা যাত্রীরা মারাত্মকভাবে আহত হয়। এসময় পথচারীরা আহতদের উদ্ধার করে ভুরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নি আক্তারকে মৃত ঘোষনা করে আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় রংপুর রেফার্ড করলে রংপুর যাওয়ার পথে মোমেনা বেগমের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাকের ড্রাইভার পালিয়ে যায়।

ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর