সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নির্বাচন ডাকাতি বন্ধে ব্যবস্থা নিতে হবে জানালো বাংলাদেশের প্রধান উপদেষ্টা পিরোজপুর পুলিশের অভিযানে ২২টি মোবাইল ও বিকাশ প্রতারণার ১৮ হাজার টাকা উদ্ধার ফেনীর দাগনভূঞায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে স্থানীয় ব্যবসায়িকদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত নড়াইলে অভিযান চলাকালে নদীতে অবৈধ জাল জব্দ করে বিনষ্ট রাজারহাটে কৃষি জমির উপরিভাগের মাটি কেটে নেয়ায় জিএমবি ইটভাটার মালিকের ৪লাখ টাকা জরিমানা আদায় রংপুর রিজিয়নে সীমান্ত নিরাপত্তায় বিজিবির সাফল্য সাড়ে ৭ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য আটক কুড়িগ্রামে তিন সন্তানের জননীর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক রৌমারী সীমান্তে গুলির পর এক যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ ‘লাগামহীন’ আগ্নেয়াস্ত্র, কথায় কথায় গুলি, আতঙ্কে নেতা-কর্মী
শোকার্ত:

পাঁয়ে হেঁটে ১৫তম জেলায় আকাশ, উদ্দেশ্য ৬৪ জেলা ঘুরার

প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, চিলমারী (কুড়িগ্রাম):

‘‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’’ এই প্রতিপাদ্যকে ধারণ করে চুয়াডাঙ্গা জেলা থেকে পাঁয়ে হেঁটে ৬৪ জেলা ঘুরে দেখার উদ্দেশ্যে ১৭ সেপ্টেম্বর বের হয়ে ৯ টি জেলা ঘুরে বাড়িতে ফেরেন। এরপর দ্বিতীয় দফায় গত ১ ডিসেম্বর বের হয়ে এখন পর্যন্ত ৭ জেলা ঘুরেছেন।

বুধবার (১১ ডিসেম্বর) কুড়িগ্রাম জেলা হতে সকাল ১০ টায় পায়ে চিলমারী উপজেলায় পৌঁছান বিকেল সাড়ে চার টার দিকে। আজকে চিলমারীতে অবস্থান করে আগামীকাল গাইবান্ধা জেলার উদ্দেশ্যে পায়ে হেঁটে রওনা দেবেন।

ওই যুবকের নাম আকাশ আহমেদ। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙা উপজেলার বাসিন্দা। তিনি ওই উপজেলার খাসকাওরা ডিগ্রি কলেজের ইন্টার ২য় বর্ষের মানবিক বিভাগের ছাত্র।

আকাশ আহমেদ জানান, অনেকেই তো যানবাহন বা বিভিন্নভাবে জেলা ঘুরেছেন। আমার কাছে মনে হয়েছে আমি পাঁয়ে হেঁটেই ৬৪ জেলা ঘুরব। সেই আমি বেরিয়ে পড়েছি। ইনশাআল্লাহ, আমি ৬৪ জেলায় পাঁয়ে হেঁটেই ঘুরে আসতে পারব। পথে ঘাটে কোথাও সমস্যা হয়নি। সকলেই সহযোগিতা করেছেন। আজকে কুড়িগ্রাম জেলা ছিল ১৫ তম। এখন গাইবান্ধা হয়ে বগুড়া জেলার উদেশ্যে রওনা দেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর