রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
এ বছরেই রাজারহাট রেল স্টেশন প্লাটফর্ম নির্মাণ, যাত্রী ছাউনি, লুপ লাইন চালুর ব্যবস্থা করা হবে: রাজারহাটে রেলের মহাপরিচালক নির্বাচনের প্রচারে প্রতিশ্রুতির ফুলঝুরি প্রার্থীদের কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতা, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে খেলবে কারা নির্বাচনে জিততে পারবে না জামায়াত জানালো ভারতের সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রংপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উলিপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত গণভোটের পঞ্চগড়-০২ আসনের অ্যাম্বাসেডর হলো এনসিপির শিশির আসাদ উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শোকার্ত:

গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ

প্রকাশের সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের মিউজিকভিত্তিক বেসরকারি টিভি চ্যানেল গানবাংলা টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। দেড় কোটি টাকার বেশি ফি বকেয়া থাকার কারণে সম্প্রচার বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি (বিএসসিএল)।

বুধবার (১১ ডিসেম্বর) বিকালে খবরটি নিশ্চিত করেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক শাহ আহমেদুল কবির। -খবর তোলপাড়।

আহমেদুল কবির বলেন, ‘আমরা চ্যানেলটির কাছে অনেক টাকা পাই। চুক্তি অনুযায়ী আমাদের কাছ থেকে যে সময়টা পর্যন্ত সুবিধা পাওয়ার কথা ছিল, তা বারবার অতিক্রম করেছে প্রতিষ্ঠানটি। আমরা গানবাংলা কর্তৃপক্ষকে বারবার তাগাদা দিয়েছি। চিঠি দিয়েছি। দেখা যাচ্ছে, হঠাৎ হঠাৎ অল্প কিছু পরিশোধ করে। এভাবে তো আর হয় না। তাই আমরা আপাতত সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। তারা যদি বকেয়া পরিশোধ করে তাহলে আমরা পুনরায় সংযোগ চালু করে দেব।’

তিনি বলেন, ‘কৌশিক হোসেন তাপস সাহেব এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক, তাঁর স্ত্রী ফারজানা মুন্নী চেয়ারম্যান—তাঁদের দুজনের সঙ্গে কোনো দিন আমাদের দেখা হয়নি, কথাও হয়নি। তাঁরা রিচেবলও না। তাপস সাহেবের বাবা দেলোয়ার হোসেন রাজা সাহেব যোগাযোগ রাখেন। তাঁর সঙ্গে গতকালও আমাদের কথা হয়েছে। তাঁকে আমরা বলেছি, এত টাকা বকেয়া, আমরা তো এভাবে আর সংযোগ চালু রাখতে পারছি না।’

কত টাকা বকেয়া আছে এমন প্রশ্নে আহমেদুল কবির জানালেন, গানবাংলা চ্যানেলের কাছে স্যাটেলাইট ফি বাবদ ১ কোটি ৬০ লাখ ৩২ হাজার টাকা বকেয়া আছে।

এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও যথাসময়ে বকেয়া পরিশোধে ব্যর্থ হওয়ায় ‘বার্ডস আই মাস মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন লিমিটেড (গানবাংলা টেলিভিশন)’–এর সম্প্রচার আজ বুধবার দুপুর ১২টা থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া পরিশোধ সাপেক্ষে পুনরায় সম্প্রচার চালু করা হবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর