শিরোনাম
শোকার্ত:
টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব ট্রাম্প
যুক্তরাষ্ট্রের নির্বাচিত-প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রভাবশালী সাময়িকী টাইম ম্যাগাজিনের ২০২৪ সালের ‘বর্ষসেরা ব্যক্তিত্ব’ নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পকে ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে ঘোষণা দিয়েছে টাইম ম্যাগাজিন। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মার্কিন এই প্রভাবশালী সাময়িকী তাকে বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে বেছে নিয়েছে।-খবর তোলপাড়।
বিবৃতিতে টাইম ম্যাগাজিন বলেছে, ঐতিহাসিক প্রত্যাবর্তন, প্রজন্মের রাজনৈতিক পুনর্গঠনে নেতৃত্বদান, আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহালের জন্য ডোনাল্ড ট্রাম্প টাইমের ২০২৪ সালের বর্ষসেরা ব্যক্তিত্ব।
টাইমের প্রধান সম্পাদক স্যাম জ্যাকবস বলেছেন, ট্রাম্প এমন একজন ব্যক্তি, যিনি ‘ভালো কিংবা খারাপ’ যাই হোক না কেন, ২০২৪ সালে গণমাধ্যমের খবরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছিলেন।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর









Chief Editor-Dipali Rani Roy