বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজের স্কোয়াড ঘোষণা করলো উইন্ডিজ

প্রকাশের সময়: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ টি-২০ সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দলে ফিরেছেন মারকুটে ওপেনার জনসন চার্লস। গত দুই সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনি খেলতে পারেননি। চোটের কারণে তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে।

স্কোয়াডে নেই শাই হোপ এবং শেরফানে রাদারফোর্ড। তবে পারফরম্যান্সের জন্য তারা বাদ পড়েননি। মূলত, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে বিগ ব্যাশে খেলার অনুমতি দিয়েছে।-খবর তোলপাড়।

একই কারণে তিন ম্যাচের সিরিজের শেষটিতে খেলবেন না স্পিনার আকিল হোসেন। তার পরিবর্তে তৃতীয় ম্যাচের আগে স্কোয়াডে যোগ দেবেন পেসার জেডেন সিলস।

সেন্ট ভিনসেন্টে সিরিজের তিনটি টি-২০ ম্যাচ মাঠে গড়াবে হবে ১৬, ১৮ এবং ২০ ডিসেম্বর। স্বাগতিকদের নেতৃত্বে থাকবেন রোভম্যান পাওয়েল।

ওয়েস্ট ইন্ডিজের টি-২০ স্কোয়াড: রোভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্রেন্ডন কিং, কেসি কার্টি, জনসন চার্লস, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, টেরেন্স হাইন্ডস, আকিল হোসেন (প্রথম দুই ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেড ম্যাকয়, গুডাকেশ মোতি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার, জেডেন সিলস (তৃতীয় ম্যাচ)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর