শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

উলিপুর ফ্রেন্ডস ফেয়ারের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
Oplus_131072

আব্দুল মালেক:

‘শেকরের টানে ঐতিহ্যের সন্ধানে’ এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুর ফ্রেন্ডস ফেয়ার ২০২৪ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে ফ্রেন্ডস ফেয়ার কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।

পরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও ফ্রেন্ডস ফেয়ার সম্মেলন উদযাপন উপলক্ষে র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাচারি চত্বরে সংগঠনের অফিসে এসে শেষ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জুলফিকার আলী সেনার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, দীপ্ত টেলিভিশনের লাইন প্রডিউসার জাহিদুল ইসলাম জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী সায়ফুল হোসেন সরদার খোকন, জনতা ব্যাংকের সহকারী জেনারেল ম্যানেজার আমজাদ হোসেন, বজরা এল.কে আমিন ডিগ্ৰী কলেজের প্রভাষক জিয়াউর রহমান জিয়া, দুই বাংলার ভাওয়াইয়া শিল্পী ভূপতি ভূষণ বর্মা, ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী পরিষদের সদস্য নারায়ণী রায়, ডাঃ লোকমান হাকিম, ডাঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।

এ সময় সংগঠনের নবীন প্রবীণ সদস্য সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর