বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

কানাডায় ৩ ভারতীয় ছাত্রের মৃত্যু, দিল্লির উদ্বেগ

প্রকাশের সময়: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

কানাডায় ৩ ভারতীয় ছাত্রের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত।

এই ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ট্র্যাজেডি’ আখ্যা দিয়ে সন্তপ্ত পরিবারকে শোক জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনায় কানাডায় বসবাসকারী ভারতীয়রা নড়ে গিয়েছেন। আমাদের হাই কমিশন যতটা পারছে সহায়তা করছে।”

জয়সওয়াল বলেন, কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক ও ছাত্রদের জন্য নির্দেশিকা জারি করেছি, যাতে তারা অত্যন্ত সতর্কতা অবলম্বন করেন। সে দেশে নিরাপত্তা ব্যবস্থা ক্রমশ খারাপ হচ্ছে, অপরাধের ঘটনা বাড়ছে। চোখ-কান খোলা রাখুন।-খবর তোলপাড়।

এর পাশাপাশি, ভিসা নিয়ে ফের উত্তপ্ত ভারত-কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক। কানাডার ভ্যাঙ্কুভারের ভারতীয় কনস্যুলেটের ভিসা ফর্মে শিখ কানাডিয়ানদের লিখিত ভাবে জানাতে হচ্ছে, তারা খলিস্তানপন্থী আন্দোলনকে সমর্থন করেন না।

এর পরে কানাডার খলিস্থানপন্থী নেতা বিক্রমজিৎ সিংহের হুমকি দেন, যদি কানাডায় বসবাসরত শিখদের পর্যটন ভিসা না দেয় দিল্লি, তবে কানাডায় সব ভারতীয় কনস্যুলেট ও দূতাবাস বন্ধ করে দেওয়া হোক।

এ ব্যাপারে জানতে চাওয়া হলে জয়সওয়াল গণমাধ্যমকে বলেন, আমরা কাকে ভিসা দেব, কাকে দেব না- এ আমাদের সার্বভৌম সিদ্ধান্ত। যারা আমাদের ছোট করে দেখে, তাদের ভিসা না দেওয়াটাও আমাদের সিদ্ধান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর