
আব্দুল মালেক:
কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) প্রভাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩১ বার তোপধ্বনী, সূর্য্যদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনার ও ৭১-এর গণকবর স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। সকাল ৮টায় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং বিজয় মেলার উদ্বোধন করা হয়। এরপর উপজেলা অডিটোরিয়াম হলরুমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বজরা এল কে আমিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল প্রমুখ।
শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এসময় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এছাড়া থেতরাই আব্দুল জব্বার কলেজ, সাকসেস রেসিডেন্সিয়াল স্কুল, এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে দিবসটি পালিত হয়েছে।
প্রধান সম্পাদক- দিপালী রানী রায়
খামারবাড়ী, ফার্মগেট ঢাকা-১২১৫ ও ট্রাফিক মোড়, রাজারহাট-৫৬১০ থেকে প্রকাশিত। মোবাইল - ০১৭৭৩৩৭৪৩৬২, ০১৩০৩০৩৩৩৭১, নিউজ ইমেইল- dailytolpernews@gmail.com, বিজ্ঞাপন- prohaladsaikot@gmail.com