রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামে শব্দদূষণের দায়ে ৭ যানবাহনের চালককে জরিমানা, জব্দ ১০ হাইড্রোলিক হর্ন কুড়িগ্রামে রমজানের ফজিলত ও তাৎপর্যের উপর আলোচনা ও ইফতার অনুষ্ঠিত কুড়িগ্রামে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইরানে নিহত-আহতদের স্মরণে বিনামূল্যে ৪ শতাধিক মানুষকে ইফতার বিতরণ রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে ১৫ লাখ টাকার প্যান্ট পিস জব্দ করল বিজিবি

রাজারহাটের ইসলামিক রিলিফ বাংলাদেশের ১১০টি ফুড ব্যাংকে চাল বিতরণ

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪


প্রহলাদ মন্ডল সৈকত:

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় স্বনির্ভর দল সমূহে খাদ্য গুদাম প্রতিষ্ঠার জন্য চাল বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(১৭ডিসেম্বর) দুপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশ রাজারহাট উপজেলা প্রজেক্ট অফিসে ইসলামিক রিলিফ বাংলাদেশ ইউকের সহযোগীতায় উপজেলার ১১০টি দলের ২৭৫০জন উপকারভোগীদের মাঝে পর্যাক্রমে চাল বিতরণ করা হয়। উপজেলার ১১০টি গ্রুপে এ চাল বিতরণ করেন প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট উপজেলা ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট অফিসার মোঃ মনজুরুল ইসলাম ও প্রজেক্ট এ্যাসিটেন্ট অফিসার অঞ্জলী রানী রায়। উপকারভোগী গ্রুপে ৫০ কেজি করে চাল এককালীন অনুদান হিসেবে প্রদান করা হয়।

উপজেলা ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রজেক্ট অফিসার মোঃ মনজুরুল ইসলাম বলেন, এক সময় এদেশে ধার-দেনা চলছিল। কালক্রমে সেটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। তাই সেটিকে ধরে রাখতে ইসলামিক রিলিফ বাংলাদেশ ফুড ব্যাংক কর্মসূচী চালু করেছে। প্রতিজন উপকারভোগীকে প্রতি সপ্তাহে মুষ্টির চাল দলের ফুড ব্যাংকে জমা দিতে হয়। সেই চাল এবং আমাদের দেয়া চাল একত্রিত করে ফুড ব্যাংকে জমা রাখা হবে। প্রতিটি দলে ২৫জন করে উপকারভোগী রয়েছে। যদি কোন উপকারভোগীর খাবার চালের প্রয়োজন পড়ে তাহলে সে ওই দলের ফুড ব্যাংক থেকে চাল ধার নিতে পারবেন। আবার যখন পরিবারে খাবার সংকটের উত্তরণ হবে তখন ওই উপকারভোগীকে ধার নেয়া চাল ফেরত দিতে হয়। এভাবে এ কার্যক্রমের মাধ্যমে উপকারভোগীরা স্বনির্ভর হয়ে উঠবে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর