রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত কুড়িগ্রামে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে বাংলাদেশি নারী হস্তান্তর উলিপুরে রাতের আঁধারে অবৈধভাবে জমির মাটি কাটায় ২ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে ১৫ লাখ টাকার প্যান্ট পিস জব্দ করল বিজিবি রাজারহাটে আলুর বস্তায় মিলল ৯ কেজি গাঁজা ইরানের আইআরজিসি’র নতুন সর্বাধিনায়ক আহমাদ ওয়াহিদি ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা জাতিসংঘের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন আহ্বান প্রধানমন্ত্রীর গাঁজা সেবনের অপরাধে এক যুবকের ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

জুতার ভেতরে মিলল হেরোইন, দাম ৩৩ লাখ টাকা

প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে জুতার ভেতরে করে হেরোইন পাচারের সময় মোরছালিন (২১) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। হেরোইনের পরিমাণ ছিল ৩৩৪ গ্রাম, যার মূল্যমান ৩৩ লাখ ৪০ হাজার টাকা। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। আটক মোরছালিন চাঁপাইনবাবগঞ্জ জেলার বাজিতপুর নতুনপাড়া গ্রামের ফরজেন আলীর ছেলে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ বলেন, গতকাল ১৬ ডিসেম্বর গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলস্টেশন এলাকা দিয়ে চামড়ার জুতার ভেতরে অভিনব কায়দায় হেরোইন পাচারকালে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৩৪ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধার করা হেরোইনের বাজার মূল্য প্রায় ৩৩ লাখ ৪০ হাজার টাকা। এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন, নগদ ৩৮০ টাকা ও হেরোইন পাচারের চামড়ার জুতা উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের ও উদ্ধারকৃত আলামতসহ আটককৃতকে থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর