শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম
চরাঞ্চলেসহ প্রত্যন্ত এলাকায় ডিজেল সংকটে ব্যহত হচ্ছে কৃষি সেচ কার্যক্রম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত ১৫ বছর পর ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানোর প্রস্তাব নকল বন্ধে এসএসসির রুটিন না দেওয়ার খবর সঠিক নয় বাংলাদেশে হামের টিকার সংকট নেই, ২০ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ সব যাত্রীর মৃত্যু ! স্বাধীনতা পুরস্কার-২০২৬ প্রদান, সম্মাননা পেল ১৫ ব্যক্তিসহ ৫ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিলই প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ জানালো বাংলাদেশের প্রধানমন্ত্রী
স্বাগতম:
বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত নিউজ পোর্টাল দৈনিক তোলপাড় পত্রিকায় প্রবেশ করার জন্য আপনাকে স্বাগতম।

স্বাধীন বাংলাদেশ হয়েছে, কিন্তু ধর্মীয় সংখ্যালঘু’র অবস্থান পরিবর্তন হয়নি

প্রকাশের সময়: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

।। শিতাংশু গুহ, নিউইয়র্ক।।

কেরলের রাজ্যপাল আরিফ মোহাম্মদ খান, ইসলাম ধর্ম নিয়ে তাঁর ব্যাখ্যা উদার। ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম সবার নমস্য। এদের কথা শুনলে বা মানলে ধর্ম নিয়ে ‘সভ্যতার সংঘাত’ অনেকটা কমে যেতো। নেতাজী সুভাষ বসু-র বিরুদ্ধে কোন মুসলমানকে কথা বলতে শুনিনি। এপিজে আবুল কালাম-কে নিয়ে কোন হিন্দুকে বিরূপ মন্তব্য করতে দেখিনি। তাহলে একথা কি বলা যায় যে, হিন্দু হও তো সুভাষ বসু হও; মুসলমান হও তো এপিজে আবুল কালাম হও? বড় কথা হচ্ছে, সুভাষ বসু বা এপিজে আবুল কালাম মানুষের মত মানুষ ছিলেন, ‘সবার ওপরে মানুষ সত্য’; হিন্দু-মুসলমান হওয়ার আগে একজন ভালো মানুষ হও, সেটা হলেই কেবলমাত্র একজন ভাল হিন্দু বা ভালো মুসলমান হওয়া সম্ভব?

ভারত-পাকিস্তান নিয়ে উপমহাদেশে তর্কের শেষ নেই? স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন মওলানা আবুল কালাম আজাদ, তিনি সসম্মানে আমৃত্যু মন্ত্রিত্ব করে গেছেন। একই সময়ে পাকিস্তানে আইনমন্ত্রী ছিলেন যোগেন মন্ডল, পূর্ব-বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্তিতে তিনি ব্যাপক সহায়তা করেছিলেন। অথচ মন্ত্রী থাকা অবস্থায় তাঁকে পাকিস্তান থেকে পালিয়ে কলকাতা গিয়ে প্রাণ বাঁচাতে হয়েছে। এ দু’টি ঘটনা বিশ্লেষণ করলে ভারত-পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘু’র মর্যাদা বা অবস্থান বোঝা কি সহজ হয়না? সেই পূর্ব-বাংলা পরে পূর্ব-পাকিস্তান হয়েছে, আরো পরে তা স্বাধীন বাংলাদেশ হয়েছে, কিন্তু ধর্মীয় সংখ্যালঘু’র অবস্থান পরিবর্তন হয়নি, আজো তাঁরা অত্যাচারীর আমানত, নিজদেশে পরবাসী?

ভারতে চারজন মুসলমান রাষ্ট্রপতি হয়েছেন, জাকির হোসেন, ফখরুদ্দিন আলী আহমদ, মোহাম্মদ হিদায়েতুল্ল্যাহ এবং এপিজে আবুল কালাম। ভারতে স্বরাষ্ট্রমন্ত্রী, বিমান বাহিনী প্রধান, এবং অন্য অসংখ্য পদ মুসলমানরা অলংকৃত করেছেন। একদা পশ্চিমবঙ্গের স্পীকার মুসলিম ছিলেন, কলকাতার মেয়র এখন ফিরহাদ হেকিম। বাংলাদেশে সুরেন্দ্র কুমার সিন্হা সামান্য সময় প্রধান বিচারপতি ছিলেন, তিনি দেশছাড়া হয়েছেন। বিচারপতি দেবেশ চন্দ্র ভট্টাচার্য্য প্রধান বিচারপতি হতে পারতেন; মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত সেনাপ্রধান হতে পারতেন; এ,কে, গাঙ্গুলী বাংলাদেশে ব্যাঙ্কের গভর্নর হতে পারতেন, অজ্ঞাত কারণে কেউ কিছু হ’ননি! যারা ভারতে মুশকান-আরুশা বিতর্কে হাততালি দিয়েছেন, তারা কিন্তু নিজের ঘরের দিকে তাকিয়ে দেখেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর