রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেসক্লাব রাজারহাটের আয়োজনে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রাম ও রাজারহাটে হঠাৎ শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক বাংলাদেশের রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনায় খরচ হবে ৮১ কোটি ৭০ লাখ টাকা রংপুরসহ ৫ সিটিতে প্রশাসক নিয়োগ সোনাহাট ব্রীজে গাড়ি প্রতি ১০ টনের অধিক মালামাল বোঝাইয়ের নিষেধাজ্ঞা মানছে না কেউ ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান তিস্তা নদী শাসন ও মহাপরিকল্পনার মাধ্যমে এটিকে নিয়ন্ত্রণ করার উদ্যোগ নেয়া হবে জানিয়েছে মন্ত্রী আসাদুল হাবিব দুলু নিজ হাতে ঝাঁড়ু দিয়ে পরিষ্কার করে ‘ক্লিনিং স্যাটারডে’ পালন করলেন রাজারহাট ইউএনও রাজারহাটে হিন্দু ছাত্রীকে শ্লীলতাহানি, অভিযুক্ত স্কুল শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের লঘুচাপের বর্ধিতাংশের প্রভাব: ৫ দিন দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস
সংসদ নির্বাচন:
https://www.banglaconverter.org/election

উলিপুরে ইসলামি ছাত্র শিবিরের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশের সময়: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

আব্দুল মালেক:
কুড়িগ্রামের উলিপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির উপজেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর ) বিকেলে বিজয় মঞ্চ চত্বরে উপজেলা ছাত্র শিবিরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা ইসলামী ছাত্র শিবির দক্ষিণ শাখার সভাপতি ও বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।

উপজেলা ইসলামী ছাত্র শিবির উত্তর শাখার সভাপতি আব্দুল্লাহ আল ফারাবির সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়েতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আমির মাওলানা মশিউর রহমান, কুড়িগ্রাম জেলা শূরা সদস্য অধ্যাপক আব্দুল জলিল, কুড়িগ্রাম জেলা টিম সদস্য খাইরুজ্জামান, চিলমারী উপজেলার রাজার ভিটা সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মিনহাজুল ইসলাম, উলিপুর থানা মোড় বাইতুল আমান জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা নুর ইসলাম প্রমুখ। বক্তারা বিজয় দিবসের গুরত্ব তুলে ধরে ও ইসলামী ছাত্র শিবিরের এমন প্রগতিশীল ক্রিয়াকলাপের প্রশংসা করেন।

শেষে পুরস্কার বিতরণ ও ইসলামী সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর