বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
কুয়াশার সঙ্গে আসছে শৈত্যপ্রবাহ, বাড়বে দুর্ভেোগ ২৮ কুড়িগ্রাম-৪ আসনের “জামায়াতের প্রার্থীর বিরুদ্ধে” তথ্য গোপনের অভিযোগ উঠেছে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের অভিষেক মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করলো স্কুলছাত্র নড়াইলে ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতি এড়াতে ১০ সুপারিশ দিরো এডাব ও ক্যাপস রাজারহাটে লাঠিয়ালের পাঠ সার্বজনীন মহাদেব মন্দিরে মহাদেব পূজা ও মিলন মেলা অনুষ্ঠিত রাজারহাটে গলায় রশি দিয়ে দুই সন্তানের জননীর আত্মহত্যা কু‌ড়িগ্রা‌মে ট্রা‌কের ধাক্কার সাবেক সেনা সদস্যর মৃত‌্যু, ছে‌লে আহত
শোকার্ত:

ঢাকসাসের নবনির্বাচিত সভাপতি দোলন, সম্পাদক তালহা

প্রকাশের সময়: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

সংবাদদাতা, ঢাকা কলেজ:

২০২৪-২৫ সেশনে ঢাকা কলেজ সাংবাদিক সমিতির (ঢাকসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এখন টেলিভিশনের প্রতিবেদক দেলাওয়ার হোসাইন দোলন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদক মেহেদী হাসান তালহা।

শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস) নির্বাচন বাস্তবায়নে গঠিত কমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। যেখানে বলা হয়- এর আগে ঢাকসাস-এর নিজস্ব অফিসে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নবনির্বাচিত সভাপতি দেলাওয়ার হোসাইন দোলন ঢাকা কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান তালহা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের সহ-সম্পাদক নাজমুল হাসান। এছাড়াও অর্থ সম্পাদক হয়েছেন এসএ টিভির প্রতিবেদক রহমতউল্লাহ, দপ্তর সম্পাদক বিবার্তা ২৪-এর শাখাওয়াত আল হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এখন টেলিভিশনের প্রতিবেদক ওমর ফারুক।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলা ক্যাম্পাস প্রতিবেদক মো. ফয়সাল আহমেদ, প্রজন্ম নিউজ ২৪-এর ক্যাম্পাস প্রতিবেদক জিসান আহমেদ, নাগরিক টিভির ক্যাম্পাস প্রতিবেদক মাহফুজুর রহমান।

নির্বাচনে প্রধান কমিশনার ছিলেন ঢাকা কলেজ সাংবাদিক সসিতির সাবেক সভাপতি ও দৈনিক সমকালের প্রতিবেদক তবিবুর রহমান। এছাড়া নির্বাচন কমিশনার ছিলেন ঢাকসাস-এর সাবেক সাধারণ সম্পাদক ও এখন টেলিভিশনের প্রতিবেদক হাসিব বিল্লাহ, সাবেক ঢাকসাস সভাপতি ও দৈনিক কালবেলার প্রতিবেদক মাহমুদুল হাসান, সাবেক সভাপতি ও আরটিভির প্রতিবেদক বিল্লাল হোসাইন সাগর।

উল্লেখ্য, ঢাকা কলেজ সাংবাদিক সমিতি ১৯৯৯ সালের ১৮ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর