শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শোকার্ত:

বাংলাদেশ থেকে আমাদের শিক্ষা নিতে হবে জানিয়েছে মিঠুন

প্রকাশের সময়: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ মিঠুন চক্রবর্তী বলেছেন, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে। বিশেষ করে বাংলাকে (পশ্চিমবঙ্গ) শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, নিশ্চিত।

শনিবার (২১ডিসেম্বর) হুগলির পাণ্ডুয়ায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে তিনি এসব কথা বলেন।-খবর তোলপাড়।

মিঠুন বলেন, ভারতকে খাটো করে দেখবেন না,. বাংলাদেশ ইস্যুতে এমনিভাবেই ফোঁস করে উঠলেন মিঠুন চক্রবর্তী। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্প্রীতি নষ্টের বিষয়ে নিজের হতাশাও ব্যক্ত করেছেন এই অভিনেতা ও রাজনীতিবিদ।

তিনি বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের একটা আবেগ, অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই মনে হয় এই মনোভাবগুলো আছে। কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে, সেটা হয়তো আমরা কোনোদিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় তাই স্বভাবতই খুব কষ্ট পেয়েছি’।

এরপরই তিনি পশ্চিমবঙ্গের মাটিতে সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধির জন্য স্থানীয় প্রশাসনকেই দায়ী করলেন।

সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না নিয়ে তিনি বলেন, সন্ত্রাসসবাদী কার্যকলাপ এখানে অনেক আগে থেকেই শুরু হয়েছে, শুধু আমাদের খারাপ লাগে, আমাদের পশ্চিমবঙ্গ ইতোমধ্যেই নিচের দিকে নামছে। এগুলোর জন্য প্রশাসন দায়ী। তবে ভালো খবর এটাই যে, জঙ্গিরা ধরা পড়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর