শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
ত্রয়োদশ সংসদ নির্বাচন:

কয়েকজন বিচারপতির অনিয়মে পূর্ণাঙ্গ তদন্তে অনুমোদন বাংলাদেশের রাষ্ট্রপতির

প্রকাশের সময়: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

উচ্চ আদালতের বেশ কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অনিয়মের পূর্ণাঙ্গ তদন্তের জন্য অনুমোদন দিয়েছেন বাংলাদেশের রাষ্ট্রপতি। রবিবার (২২ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট ও বঙ্গভবন সূত্রে এসব তথ্য জানা গেছে।

জানা যায়, সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল তদন্ত শেষে বিচারপতিদের তথ্যাবলি ও তাদের নিয়ে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল যে সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছিলো তাই চূড়ান্ত তদন্তের জন্য দিয়েছেন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল চূড়ান্ত তদন্ত করে তা রাষ্ট্রপতির কাছে দিলেই তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি। -খবর তোলপাড়।

গত ১৬ অক্টোবর দুর্নীতি ও ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় ১১ বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচারকাজ পরিচালনার দায়িত্ব বিরত রাখা হয়।

১৬ অক্টোবর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঞা জানান, ১১ জন বিচারপতিকে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি। পরে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করেন প্রধান বিচারপতি ড.সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর